আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়নপত্র স্থগিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।একই সঙ্গে কাঙ্ক্ষিত সমর্থক ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন।জানা গেছে, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলমের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করেছেন বলে দাবি করলেও, সে বিষয়ে কোনো দালিলিক প্রমাণ জমা দিতে পারেননি। শুক্রবার যাচাই-বাছাই শেষে দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করা হয়।অন্যদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্রেও ত্রুটি পাওয়া যায়। মনোনয়নপত্রে একাধিক তথ্য গোপন রাখার পাশাপাশি সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষর জালিয়াতির প্রমাণ পাওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন।জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, “দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে শুক্রবার বিকেল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র যাচাইয়ে ১০ জন সমর্থক ভোটারের মধ্যে তিনজনের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।”উল্লেখ্য, ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে তাসভীর-উল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে অধ্যাপক ডা. মো. আক্কাছ আলী সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী, জাতীয় পার্টি থেকে আব্দুস সোবহান, গণঅধিকার পরিষদ থেকে অ্যাডভোকেট এস. এম. নুরে এরশাদ সিদ্দিকী, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মামুন অর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল খালেক মনোনয়নপত্র দাখিল করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২
নাঙ্গলকোটে আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষ, সাবেক মেম্বারসহ নিহত ২

নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ (৬০) ও Read more

বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা
বাংলাদেশ এখন বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়। তাই আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে Read more

লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা
লামায় ‘তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা

আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম পিআইডির উদ্যোগে 'তারুণ্যের অগ্রযাত্রায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) Read more

ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

চট্টগ্রামের ফটিকছড়িতে জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ইয়াকুব শহীদ নামে এক বিএনপি নেতা। তিনি সুয়াবিল ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব Read more

পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা
পাশ করেও দুশ্চিন্তায় নাহিমা, অনিশ্চিত পড়ালেখা

ঘরের বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিবে, তাতে বাবার আনন্দের কোন কমতি ছিল না। বাবার অনেক বড় শখ ছিল, মেয়ে বড় Read more

পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!
পরবর্তী পোপ হতে চান ডোনাল্ড ট্রাম্প!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে আলাপকালে রসিকতা করে বলেছেন, ‘আমি পোপ হতে চাই। ক্যাথলিক চার্চের পরবর্তী প্রধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন