ভোলায় বন্ধুদের সঙ্গে আনন্দভ্রমণে এসে মিমরাজ (৩০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) দুপুর ৩টায় ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে মিমরাজকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মিমরাজ বরিশাল নগরীর পলাশপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত খোরশেদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ও দুই সন্তানের জনক ছিলেন।মিমরাজের বন্ধু ইমরান হোসেন জানান, শুক্রবার সকালে বরিশালের বেলতলা ঘাট থেকে ১০০ জন বন্ধু মিলে লঞ্চযোগে ভোলার উদ্দেশ্যে আনন্দভ্রমণে বের হন। তাদের লঞ্চটি ইলিশা লঞ্চঘাট এলাকায় পৌঁছালে দুপুরে খাবার খেয়েছেন মিমরাজ। এরপর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, মিমরাজ দীর্ঘদিন ধরে হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়াও তিনি পাইলসসহ একাধিক রোগে আক্রান্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, আনন্দভ্রমণের সময় অতিরিক্ত উল্লাসের কারণে তিনি স্ট্রোক করে মারা গেছেন।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
যানজট এড়াতে হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে ভিআইপি মুভমেন্টের কারণে সৃষ্ট যানজট এড়াতে হজযাত্রীদের জন্য Read more

৫ অভিনেত্রীর জন্মদিন আজ
৫ অভিনেত্রীর জন্মদিন আজ

আজ ১২ আগস্ট, আজকের এই দিন তারকা জগতের এক বিশেষ দিন। বিনোদন অঙ্গনে যেন জন্মদিনের উৎসব আজ। আজকের এই একই Read more

কর্ণফুলীতে অনুমোদনহীন হাটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর দগ্ধ
কর্ণফুলীতে অনুমোদনহীন হাটে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর দগ্ধ

চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে বসানো অঘোষিত পশুর হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছে রিয়াদ হোসেন (১৫) নামে এক কিশোর। হাটে Read more

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন
প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিরামপুরে বিএনপির সংবাদ সম্মেলন

দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি'র বিরামপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় দলীয় Read more

খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন
খাগড়াছড়ি সীমান্তে নারী-শিশুসহ ৯ জনকে পুশইন

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারও ৭ জন নারী ও ২ জন পুরুষসহ মোট ৯ জনকে পুশইন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন