ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) মাদারীপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম মনোনয়নপত্রের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মুহাম্মদ কামরুল ইসলাম সাঈদ ও মো. রেয়াজুল ইসলাম নামে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।এদিকে একই আসনে বিএনপির প্রার্থী জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আহমেদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার, জাতীয় সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মোহাম্মদ দিদার হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিল্টন বৈদ্য ও শহিদুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, এনবিআর কর্মকর্তা, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সার সঙ্গী রিয়াল মাদ্রিদ
অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে বার্সার সঙ্গী রিয়াল মাদ্রিদ

চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালের টিকিট কেটেছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে সৌদি Read more

খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার
খোকন হত্যাকাণ্ডে তিন আসামি গ্রেপ্তার

শরীয়তপুরের ডামুড্যায় ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট খোকন চন্দ্র দাসকে (৫০) ছুরিকাঘাতের পর শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় Read more

চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর
চূড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় ভুল সংশোধনে ৬৫ জন সংশোধনকারী কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব Read more

এবার এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি
এবার এসএসসির সময়সূচির বিষয়ে সতর্ক করলো ইসি

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা।সে সময় এসএসসি পরীক্ষা হয়ে থাকে। তাই পরীক্ষার সময়সূচি Read more

৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো
৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন রোনালদো

মহাকাব্যিক ফুটবল ক্যারিয়ারে আরও এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ক্যারিয়ারে ৯৫০ গোলের মাইলফলক স্পর্শ Read more

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিমের ‘উষ্ণ অভ্যর্থনা’
রুশ পররাষ্ট্রমন্ত্রীকে কিমের ‘উষ্ণ অভ্যর্থনা’

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সাক্ষাতে উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন