নোয়াখালী সদর উপজেলা থেকে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা জামাল উদ্দিন (৫৮) মারা গেছেন।শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের। এর আগে, গত বুধবার ২৪ ডিসেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার এলাকায় নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজকে উঠে যায়। এতে বিএনপি নেতা জামালসহ অন্তত ৩২ নেতাকর্মী আহত হন।নিহত জামাল নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন এবং তিনি একই ওয়ার্ডের আরশাদ মিয়ার ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে নোয়াখালীর মাইজদী রশিদ কলোনী থেকে নেতাকর্মীদের নিয়ে একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি কুমিল্লার বাগমারা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়ক বিভাজকের (আইল্যান্ড) ওপর উঠে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ৩২ নেতাকর্মী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বিএনপি নেতা জামাল উদ্দিন এবং নেয়াজপুর ইউনিয়ন বিএনপি কর্মী ইউসুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় পিজি হাসপাতালে জামাল মারা যান।নোয়াখালী শহর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের জানান, আজ রাত ৯ টায় নোয়াখালী শহরের ৫ নং ওয়ার্ড হরিনারায়নপুরে অবস্থিত নোয়াখালী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।জামাল উদ্দিনের মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান গভীর শোক প্রকাশ করে বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাসপাতালে আবারও শুরু হচ্ছে করোনা পরীক্ষা
হাসপাতালে আবারও শুরু হচ্ছে করোনা পরীক্ষা

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রাথমিকভাবে এ পরীক্ষা সীমিত পরিসরে Read more

কোনো কঠিন কাজ সামনে আসলে যে দোয়া পাঠ করবেন
কোনো কঠিন কাজ সামনে আসলে যে দোয়া পাঠ করবেন

আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য হলে মুমিনের সব কাজে প্রতিদান রয়েছে। সব কাজে দোয়ার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা উচিত। এর মাধ্যমে আল্লাহর Read more

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু দেখতে চায় অস্ট্রেলিয়া। প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।বৃহস্পতিবার Read more

বরগুনায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
বরগুনায় গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।আটৃতরা হলেন- মো. ইলিয়াস হোসেন দুলু Read more

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার (০৮ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন