পোল্যান্ডে ভারী তুষারপাতের কারণে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে দেশটির বিভিন্ন অঞ্চলের সড়কে সৃষ্ট হয়েছে দীর্ঘ যানজটের। তীব্র শীতের কারণে গাড়িতেই অবস্থান করতে বাধ্য হন শত শত মানুষ।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বুধবার রাত (৩১ ডিসেম্বর) রাজধানী ওয়ারশ ও বাল্টিক বন্দরনগরী গদানস্কের মধ্যবর্তী একটি মোটর ওয়েতে প্রায় ২০ কিলোমিটার (১২ দশমিক ৪ মাইল) দীর্ঘ যানজট সৃষ্টি হয়। রাতভর তুষারপাতের ফলে তীব্র ঠান্ডায় ভোর পর্যন্ত নিজ নিজ গাড়িতেই অবস্থান করতে বাধ্য হন দেশটির বহু নাগরিক।তীব্র শীতকালীন আবহাওয়া পুরো পোল্যান্ডে প্রভাব ফেলেছে। বিশেষ করে উত্তরাঞ্চলের ওয়ার্মিয়া-মাসুরিয়া এলাকায় পরিস্থিতি এখনও সংকটজনক। ভারী তুষারপাতের কারণে সেখানে একাধিক সড়ক বন্ধ হয়ে গেছে এবং প্রায় দুই হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এ ছাড়া দেশের পশ্চিম ও পূর্বাঞ্চলের জন্য ভারী তুষারপাতের তৃতীয় স্তরের সতর্কতা জারি করা হয়েছে।ডেপুটি স্টেট মন্ত্রী স্তানিস্লাভ বুকোভিয়েতস জানায়, এখন পর্যন্ত কোনো প্রাণঘাতী পরিস্থিতির খবর পাওয়া যায়নি। তবে তুষারপাতের কারণে রেল ও বিমান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান
নীলফামারীতে ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

নীলফামারী সদর উপজেলার একটি গ্রামের ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের দোলাপাড়া Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৩২ জন
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও ১৬৩২ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দফতর Read more

২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন
২৬ বছরেও ‘আশ্বাসে’ গড়া গবির ছাত্রীনিবাস: অবহেলার ছাদে ঝুলে আছে হাজারো স্বপ্ন

সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) দেশের উচ্চশিক্ষার বিকল্প স্বপ্ন হিসেবে যাত্রা শুরু করেছিল যে প্রতিষ্ঠানটি। যার প্রাণ ছিলেন জনস্বাস্থ্য বিপ্লবের চিন্তানায়ক Read more

বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ
বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে Read more

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

চলমান এশিয়া কাপে ‘বি’ গ্রুপের শে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান। এ ম্যাচ জিতলেই সুপার ফোর Read more

টাংগুয়ার হাওরে অভিযান, ৬ লক্ষাধিক টাকার জালে আগুন
টাংগুয়ার হাওরে অভিযান, ৬ লক্ষাধিক টাকার জালে আগুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরায় ৬ লক্ষাধিক টাকার রিং চাই ও ১০০০ মিটার কোনা জাল জব্দ করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন