সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজ শুক্রবার (০২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন।সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিনের মঙ্গলবার স্বাক্ষরিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের ওই পত্রটিতে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আজ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।এ অবস্থায়, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ, জেলা কার্যালয়ে তিনদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে ২ জানুয়ারি বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ
মাইলস্টোন বিমান দুর্ঘটনা; ভুক্তভোগী পরিবারের স্মারকলিপি গ্রহণ করেনি কর্তৃপক্ষ

বিমান দুর্ঘটনায় নিহত-আহত পরিবারের ৯ দফা দাবির স্মারকলিপি গ্রহণে অনীহা প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ।  মিডিয়ার উপস্থিতির কারণ দেখিয়ে স্মারকলিপি গ্রহণে Read more

আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা
আনোয়ারায় সড়কপথে গড়ে উঠছে অবৈধ পশুর হাট, বিপাকে ইজারাদাররা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মূল সড়ক ও মোড়ে মোড়ে গড়ে উঠেছে অস্থায়ী ও অবৈধ পশুর হাট। Read more

সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা, অস্ত্রসহ হামলাকারী আটক
সাবেক এমপি শেখ সুজাতের উপর হামলা, অস্ত্রসহ হামলাকারী আটক

আন্তর্জাতিক শ্রমিক দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে হবিগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ সুজাত মিয়ার Read more

এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের
এনসিপিকে নিয়ে আক্ষেপ আসিফ নজরুলের

জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের Read more

ভুয়া সনদে চাকরি, হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও!
ভুয়া সনদে চাকরি, হয়েছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও!

শিক্ষকতার মতো পবিত্র পেশায় যোগ দিতে যেখানে মেধা, যোগ্যতা ও সততা থাকা প্রধান শর্ত, সেখানে জাল বা ভুয়া সনদ ব্যবহার Read more

হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি
হামাসকে নিরস্ত্রীকরণে ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে হামাসকে নিরস্ত্রীকরণের হুমকি দিয়ে বলেছেন, হামাসকে অবিলম্বে তাদের অঙ্গীকার বাস্তবায়ন করতে হবে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন