মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া ফ্লাইওভারে বিকল মুরগীবাহী পিকআপের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একজন নিহত ও আরও চারজন আহত হয়েছেন।রবিবার (২৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম (৪৩)। আহতরা হলেন—রিথিকা আক্তার (২৫), নেহা আক্তার (২৬), মো. রাব্বি (২৬) ও মো. রানা (২৭)। তাঁরা সবাই ঢাকার বাসিন্দা এবং একে অপরের আত্মীয়-স্বজন।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ঢাকার বাসা থেকে মাওয়া ঘুরতে যান তাঁরা। ভোরে ঘোরা শেষে ফেরার পথে প্রাইভেটকারটি ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা মুরগীবাহী একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পাঁচজন আরোহী আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাঁদের উদ্ধার করেন।শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মো. দেওয়ান আজাদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউল ইসলামকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠানো হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক

রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান Read more

৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত
৮ জেলার হাওরের প্রস্তাবিত প্রকল্প স্থগিত

কিশোরগঞ্জসহ দেশের ৮ জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি প্রকল্প স্থগিত করা হয়েছে। জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন শীর্ষক এ Read more

দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, 'দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর Read more

নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক
নেত্রকোনায় মানব পাচারচক্রের সন্দেহে চীনা নাগরিকসহ দুজন আটক

নেত্রকোনার কেন্দুয়া থানায় মানব পাচারের অভিযোগে একজন চীনা নাগরিকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। আটককৃত Read more

তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক
তৃতীয় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টা, বৃদ্ধ আটক

সাটুরিয়া উপজেলায় ১০ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা কালে সোনা মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশের Read more

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজসহ তিনজনের মৃত্যু
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধায় টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন