সৌদি আরবের ইতিহাসে একবছরে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ২০২৫ সালে মোট ৩৫৬ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটি। এই সংখ্যা বৃদ্ধির প্রধান কারণ দেশটির ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ নীতি গ্রহণ।ফরাসি বার্তা সংস্থা এএফপি সংকলিত সৌদি সরকারের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, শুধু ২০২৫ সালেই মাদকসংক্রান্ত মামলায় ২৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর আগের বছর ২০২৪ সালে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। টানা দ্বিতীয় বছরের মতো মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যায় নতুন রেকর্ড গড়ল দেশটি।প্রায় তিন বছর মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত রাখার পর ২০২২ সালের শেষ দিকে সৌদি আরব আবারও এই শাস্তি কার্যকর শুরু করে।জাতিসংঘের তথ্য অনুযায়ী, সৌদি আরব ফেনেথাইলিন নামের অবৈধ উত্তেজক মাদকের অন্যতম বড় বাজার যা ‘ক্যাপটাগন’ নামে পরিচিত। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনামলে এই মাদক দেশটির অন্যতম বড় রপ্তানি পণ্য ছিল।‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ শুরুর পর সৌদি কর্তৃপক্ষ মহাসড়ক ও সীমান্ত এলাকায় নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে। এসব অভিযানে কোটি কোটি মাদক বড়ি জব্দ করা হয়েছে এবং বহু পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।এ পর্যন্ত মাদকসংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের বেশিরভাগই বিদেশি নাগরিক। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই সৌদি আরবের সমালোচনা করে আসছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ
বকশীগঞ্জে লোকালয়ে বুনোহাতির পাল, আতঙ্কে ১০ গ্রামের মানুষ

জামালপুরের বকশীগঞ্জে গত কয়েকদিন যাবত পাহাড়ি টিলায় অবস্থান করছে বুনোহাতির পাল। সুযোগ পেলেই দলবেঁধে লোকালয়ে এসে ধানক্ষেতসহ ফসলি জমিতে চালাচ্ছে Read more

x
x

Hacked by CoupDeGrace

রাজশাহীতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার
রাজশাহীতে ছাত্র আন্দোলন চলাকালীন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

ছাত্র আন্দোলন চলাকালীন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থেকে লুট হওয়া বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‍্যাব।সোমবার (২৬ মে) দিবাগত রাতে Read more

কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা
কারাম উৎসবে ঢোল-মাদলের তালে মাতোয়ারা আদিবাসীরা

পায়ে আলতা, খোপায় বাহারি ফুল, হাতে করতাল, আর মুখরিত পরিবেশে ঢোল ও মাদলের তালে রিমঝিম নাচ—এভাবেই রাজশাহীর নওগাঁয় উদযাপিত হলো Read more

গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হবে: আসিফ মাহমুদ

অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গণতান্ত্রিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন