নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। এর আগে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে বড় জয় দিয়ে শুরু করা রাইডার্সের সামনে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার সুযোগ এটি। একাদশে আজ একটি পরিবর্তন এনেছে রংপুর। পাকিস্তানের স্পিনার সুফিয়ান মুকিমের বদলে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স।রংপুরের মতো রাজশাহীর একাদশেও পরিবর্তন একটি। বাঁহাতি স্পিনার হাসান মুরাদের পরিবর্তে আজ খেলবেন স্পিন অলরাউন্ডার এসএম মেহরব হাসান।রংপুরের একাদশ:ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফাহিম আশরাফ, কাইল মায়ার্স, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।রাজশাহীর একাদশ:শাহিবজাদা ফারহান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, হুসাইন তালাত, ইয়াসির রাব্বি, মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো, রিপন মন্ডল ও হাসান মুরাদ।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুঠিয়ায় প্রানিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ
পুঠিয়ায় প্রানিসম্পদ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও গাফিলতির অভিযোগ

রাজশাহীর পুঠিয়ায় উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি এবং কাজে গাফিলতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তাদের দুর্নীতির কারণে Read more

হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
হবিগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার চান্দপুর Read more

সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
সিংড়ায় যুবদল কর্মীর উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নাটোরের সিংড়ায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত যুবদল কর্মী সোহেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।সোমবার (১৯ Read more

রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার
রোববার থেকে জরুরি ভিত্তিতে হামের টিকা দেবে সরকার

দেশে জরুরি ভিত্তিতে রোববার থেকে হামের টিকা দেবে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।বুধবার (১ এপ্রিল) মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে Read more

রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছে গেল ‘লেপ’ 
রাতের আঁধারে অর্ধশত শীতার্তের ঘরে পৌঁছে গেল ‘লেপ’ 

সারাদেশে বয়ে চলা হাড়কাঁপানো শীতে যখন বিপর্যস্ত জনজীবন, তখন ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগ দেখা গেছে। লোকচক্ষুর অন্তরালে গভীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন