নাটোরের সিংড়ায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে আহত যুবদল কর্মী সোহেলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে কয়েকটি গ্রামের শতাধিক মানুষ।সোমবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলার কলম ইউনিয়নের নুরপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তব্য দেন, কলম ইউনিয়নের কালিনগর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল সাত্তার, বিএনপি নেতা চান মিয়া, রুপচাঁদ আলী প্রমুখ।বক্তারা বলেন, যুবদল কর্মী সোহেলের উপরে সন্ত্রাসীরা হামলা করে হাত, পা ও শরীরে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছে মামলা হয়েছে এক মাস হয়ে গেল এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করেনি পুলিশ, আসামিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে দুর্বৃত্তরা যুবদল কর্মী সোহেলকে পরিকল্পিতভাবে হামলা করে এলোপাতারী কুপিয়ে হাত-পা ও শরীরে কুপিয়ে হত্যার চেষ্ঠা করে। এ ঘটনায় সোহেলের পিতা রুপচাঁন বাদী হয়ে সিংড়া থানায় মামলা দায়ের করেন। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম বলেন, অভিযোগের আলোকে মামলা নেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে আমারা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ মামলায় কয়েকজন জামিনে রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান আবারও প্রমাণ করলেন—মানুষের পাশে থাকা তাঁর রাজনৈতিক Read more

বাঘায় গরুর গোয়ালঘরে আগুন, পুড়ে গেল গবাদি পশু
বাঘায় গরুর গোয়ালঘরে আগুন, পুড়ে গেল গবাদি পশু

রাজশাহীর বাঘা পৌরসভার ৪নং ওয়ার্ডের চক নারায়ণপুর দৈরিতলায় মো. নজরুল ইসলামের গোয়ালঘরে বৃহস্পতিবার (১২ জুন) ভোর ৪টা ৩০ মিনিটে আগুনের Read more

চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ
চুপ থাকার পরিস্থিতি নেই, ইশরাকের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত: উপদেষ্টা আসিফ

নিজেকে মেয়র ঘোষণা করে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া Read more

কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে
কুড়িগ্রামে সূর্যহীন দিনে জমে উঠেছে শীত, কনকনে ঠান্ডায় দুর্ভোগ চরমে

পৌষের শুরুতেই তীব্র শীতের দাপটে কাঁপছে সমগ্র কুড়িগ্রাম জেলা। টানা তাপমাত্রা হ্রাস পাওয়ায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। শীতের তীব্রতায় Read more

সব ধরনের চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে: ইসি
সব ধরনের চাকরির নিয়োগে এনআইডি বাধ্যতামূলক হচ্ছে: ইসি

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, সরকারিসহ সব ধরনের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করতে উদ্যোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন