ময়মনসিংহের ত্রিশালে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে জনপদ। প্রকৃতির এই বৈরী রূপ থেকে বাঁচতে সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে শীতবস্ত্র কেনার ধুম। চড়া দামের কারণে শোরুম ছেড়ে সাধারণ মানুষের প্রধান গন্তব্য এখন ফুটপাতের অস্থায়ী দোকানগুলো। সাধ্য আর সাধের সমন্বয় ঘটাতে এসব দোকানে এখন তিল ধারণের ঠাঁই নেই।সরেজমিনে ত্রিশাল পৌর শহরের মেইন রোড ও আলিয়া মাদ্রাসা মোড় ঘুরে দেখা যায়, রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে বসেছে শীতবস্ত্রের ভ্রাম্যমাণ দোকান। রঙ-বেরঙের জ্যাকেট, সোয়েটার ও কম্বলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। নিম্নবিত্তের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোকেও দেখা যাচ্ছে এখান থেকে প্রয়োজনীয় কাপড় কিনতে। এছাড়াও পৌর শহরের সানাউল্লাহ মার্কেট, হুমায়ুন সিটি কমপ্লেক্স, রাজমণি মার্কেটসহ বিভিন্ন কাপড়ের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।বাজার করতে আসা রিকশাচালক আব্দুল কুদ্দুস বলেন, “কয়েকদিন ধরে যে ঠান্ডা পড়ছে, সোয়েটার ছাড়া বাইরে বের হওয়া যাচ্ছে না। বড় দোকানে কাপড়ের যে আগুন দাম, আমাদের মতো মানুষের সেখানে যাওয়ার সাধ্য নেই। এখানে দুই-তিনশ টাকায় ভালো গরম কাপড় পাওয়া যায়।”গৃহিণী শামীমা আক্তার সন্তানদের জন্য কানটুপি ও মোজা কিনতে এসেছেন। তিনি জানান, “ফুটপাতের দোকানে অনেক সময় খুব ভালো মানের বিদেশি কাপড় পাওয়া যায়। একটু সময় নিয়ে খুঁজলে বড় শোরুমের চেয়েও টেকসই জিনিস এখানে কম দামে মেলে।”বিক্রেতারা জানান, নভেম্বর মাসে বেচাকেনা কম থাকলেও গত কয়েকদিনের তীব্র শীতে বিক্রি কয়েকগুণ বেড়েছে। ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, “সকাল থেকে রাত পর্যন্ত দম ফেলার সময় পাচ্ছি না। এবার কাপড় কিনতে খরচ বেশি পড়লেও আমরা ক্রেতাদের নাগালের মধ্যে দাম রাখার চেষ্টা করছি। বিশেষ করে শিশুদের কাপড়ের চাহিদা সবচেয়ে বেশি।”এদিকে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে এলাকায় সর্দি, কাশি ও হাঁপানিসহ নানা ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিশু ও বৃদ্ধদের সুরক্ষায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সেই সতর্কতা থেকেই মানুষ এখন ভিড় জমাচ্ছেন গরম কাপড়ের দোকানগুলোতে।স্থানীয়দের মতে, ত্রিশালের ফুটপাতের এসব বাজার শুধু কেনাকাটার কেন্দ্র নয়, বরং নিম্ন ও স্বল্প আয়ের মানুষের শীত নিবারণের অন্যতম ভরসাস্থল। রাত যত বাড়ছে, শীতের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা ততই বাড়ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল
ইরানের পারমাণবিক স্থাপনার কিছুই করতে পারেনি ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে । এসব হামলায় পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো শিক্ষার্থী তাসনিয়া
মাইলস্টোন ট্র্যাজেডি: মৃত্যুর কাছে হার মানলো শিক্ষার্থী তাসনিয়া

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিক্ষার্থী তাসনিয়া (১৫) মারা গেছেন। ৩৩ দিন Read more

পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩
পরিত্যক্ত ভবনের সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার, আটক ৩

গার্মেন্টস কর্মী মায়ের কাছে ঈদে খেলনার আবদার করেছিল ৬ বছরের ছোট্ট লামিয়া। কিন্তু সেই খেলনা পাওয়া হলো না তার। লামিয়ার Read more

বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি
বিয়ের আশ্বাসে সম্পর্ক, পরে নির্যাতন ও চাকরিচ্যুতির হুমকি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগে কর্মরত এক নারী কর্মীর সঙ্গে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক স্থাপন, পরে বিয়ে করতে Read more

আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু
আজ থেকে বাঁকখালী নদী দখলমুক্ত অভিযান শুরু

কক্সবাজার শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাঁকখালী নদী এখন দখল আর দূষণের চাপে মৃতপ্রায়। একসময় কস্তুরাঘাট হয়ে চট্টগ্রাম পর্যন্ত Read more

মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন
মাইলস্টোনের শিক্ষকরা মানবতা ও সাহসিকতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন