নারী বিশ্বকাপ বাছাইয়ে থাইল্যান্ডের বিপক্ষে ৫০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য ছিল মাত্র ১৬৭ রান। সেটি ক্যারিবিয়ানরা জিতল মাত্র ১০ ওভার ৫ বলেই। তাতে কী, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে জায়গা করে নিতে যে আরও কম বলে জিততে হতো তাদের! তাইতো ম্যাচ জিতে কিছুক্ষণ সমীকরণ না বোঝায় হতভম্ব থাকেন উইন্ডিজ ক্রিকেটাররা। সমীকরণ স্পষ্ট হতেই কান্না করে দেন অধিনায়ক হেইলি ম্যাথিউসসহ অন্য ক্রিকেটাররা।বিশ্বকাপে খেলতে ওয়েস্ট ইন্ডিজের সামনে বেশ কঠিন সমীকরণই ছিল। থাইল্যান্ডকে ১৬৬ রানে আটকে রাখার পর জয় পেতে হতো ১০ ওভারের মধ্যে। তবে দুদলের স্কোর সমান হয়ে যাওয়ার পর যদি ওয়েস্ট ইন্ডিয়ানরা চার অথবা ছক্কা মেরে জিতত তবে হিসাবটা একটু অন্যরকম হতো। স্কোর সমান হওয়ার পর চার মেরে জিতলে ১০.৪ ওভারে জিতলেও চলত ক্যারিবীয়দের। আর যদি স্কোর সমান হওয়ার পর ছক্কা মেরে জিততে চায় তবে ১১ ওভারের মধ্যে জিতলেও চলত। ঝোড়ো ব্যাটিং করে সেই সম্ভাবনাও জাগিয়েছিল দলটি। তবে আরেকটু দ্রুত জয়ের বন্দরে পৌঁছাতে পারল না তারা। তাতে ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত জয় পেলেও বিশ্বকাপে পৌঁছে যায় বাংলাদেশ। গ্রুপপর্বের ৫ ম্যাচ শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট সমান ৬। তবে রানরেটে এগিয়ে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত হলো বাংলাদেশের। নিগার সুলতানা জ্যোতিদের রানরেট- ০.৬৩৯। আর ক্যারিবিয়ান নারীদের রানরেট ০.৬২৬। ২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। সেই টুর্নামেন্টে অংশ নিতে পাকিস্তানে বাছাইপর্ব খেলছে ৬ দল। প্রত্যেকে ৫টি করে ম্যাচ খেলার পর শীর্ষ ২ দল খেলবে বিশ্বকাপে। এরই মধ্যে পাকিস্তান তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। বিদায় নিশ্চিত হয়েছে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের। দ্বিতীয় স্থানের লড়াইয়ে ছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। থাইল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শেষে নিশ্চিত হলো শীর্ষ দুইয়ে পাকিস্তানের সঙ্গী বাংলাদেশই।আজ বিকাল ৩টায় শুরু হওয়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৬৭ রানের টার্গেট দিয়েছে থাইল্যান্ড। জবাব দিতে নেমে ১০ ওভার ৫ বলে ৬ উইকেট হাতে রেখে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন অধিনায়ক হেইলি ম্যাথিউস। ওপেনিংয়ে নেমে ২৯ বলে ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন ক্যারিবীয় অধিনায়ক। দুর্দান্ত এই ইনিংসে ১১টি চারের পাশাপাশি তিনি ছক্কা হাঁকান ২টি। ঝড় তুলেছেন আরেক ওপেনার কিয়ানা জোসেফ আর তিনে নামা ছিনেলে হেনরিও। ১২ বলে ২৬ রান করে আউট হয়েছেন জোসেফ। আর ১৭ বলে ৪৮ রান করে আউট হন হেনরি। ৩টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান তিনি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা
বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের সমর্থকরা।সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার Read more

ফুলবাড়ীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
ফুলবাড়ীতে প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত  আশিকুজ্জামান (২১) নামের এক মোটরসাইকেল আরোহী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন Read more

ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা
ইরানে অর্থনৈতিক স্থবিরতা নিয়ে বিক্ষোভ, সরকারি ভবনে হামলা

ইরানের দক্ষিণাঞ্চলে একটি সরকারি ভবনে বুধবার হামলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এর মধ্যেই কয়েক দিনের অর্থনৈতিক বিক্ষোভের পর পরিস্থিতি অস্থিতিশীল Read more

চট্টগ্রাম মেডিকেল ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব
চট্টগ্রাম মেডিকেল ঘিরে এম্বুলেন্স সিন্ডিকেটের সন্ত্রাসী রাজত্ব

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিন চিকিৎসার আশায় হাজারো মানুষ ভিড় করেন। কেউ আসেন গুরুতর অসুস্থ রোগী নিয়ে, কেউ বা Read more

উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান
উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান

কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২০২৪ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০২৫ সালের পরীক্ষার্থীদের বিদায় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত Read more

বাউফল নৌপথের বাঁকে বাঁকে ডুবো চর ঝুঁকিতে নৌ চলাচল
বাউফল নৌপথের বাঁকে বাঁকে ডুবো চর ঝুঁকিতে নৌ চলাচল

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা নৌরুটের নদীর বাঁকে বাঁকে ও প্রবেশমুখে জেগে উঠেছে অসংখ্য ডুবোচর। ডুবোচর সৃষ্টি হওয়ার কারণে লঞ্চ, কার্গোসহ নৌযানগুলো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন