চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কনকনে শীতের মধ্যে সড়কের পাশে দুই শিশুকে ফেলে যাওয়ার ঘটনায় তাদের মা–বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। অরক্ষিত অবস্থায় পরিত্যাগ ও নির্যাতনের অভিযোগে এ মামলা দায়ের করেন আনোয়ারা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোমেন কান্তি দে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, আনোয়ারা উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের মনু মিয়ার দীঘির উত্তর-পূর্ব কোণে শোলকাটা থেকে বটতলী সড়কের পাশে প্রচণ্ড শীতের মধ্যে দুটি শিশু কাঁপতে কাঁপতে বসে আছে।খবর পেয়ে রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, শিশু দুটিকে স্থানীয় বাসিন্দা ও সিএনজি চালক মহিন উদ্দিন নিজ হেফাজতে রেখেছেন। পরে পুলিশ তাকে সঙ্গে নিয়ে তার বাড়িতে গিয়ে শিশু দুটিকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।উদ্ধার হওয়া শিশু দুজন হলো—আয়েশা আক্তার (৪) ও মোরশেদ আলম (১ বছর ৪ মাস)। চিকিৎসকদের প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, ছোট শিশুটির শরীরে জন্মগত সমস্যা রয়েছে এবং বড় শিশুটির চর্মরোগ রয়েছে। এছাড়া শিশু মোরশেদের ঘাড়ের নিচে আঘাতের চিহ্নও দেখতে পায় পুলিশ।জিজ্ঞাসাবাদে শিশু আয়েশা জানায়, ঘটনার আগের দিন তার বাবা খোরশেদ আলম ও মা ঝিনুক আক্তারের মধ্যে পারিবারিক কলহ হয়। ঘটনার দিন সন্ধ্যার পর তার মা ‘ঘর থেকে ব্যাগ আনতে যাচ্ছি’ বলে দুই শিশুকে সড়কের পাশে নির্জন স্থানে বসিয়ে রেখে চলে যান এবং আর ফিরে আসেননি। শিশু মোরশেদের ঘাড়ের আঘাতের বিষয়ে জিজ্ঞাসাবাদে আয়েশা জানায়, তার মা গরম পানি ঢেলে ওই আঘাত সৃষ্টি করেছেন।ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এবং সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে শিশু দুটির চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়।এ ঘটনার অনুসন্ধানে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে পার্শ্ববর্তী বাঁশখালী উপজেলা থেকে শিশুদের বাবা মো. খোরশেদ আলম (৩৫)-কে পুলিশি হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক বিরোধের কথা স্বীকার করেন।এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,“শিশুগুলোর মা–বাবার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বাবাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকাল দুপুরে আদালতে সোপর্দ করা হবে।”বর্তমানে উদ্ধার হওয়া দুই শিশু জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে নিরাপদ আশ্রয়ে রয়েছে। তাদের ভবিষ্যৎ কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান
আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই: তারেক রহমান

সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যা একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। Read more

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি

লিবিয়ার বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৭৫ জন বাংলাদেশিকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সোয়া Read more

এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ
এশিয়া কাপে আজ পাক-ভারত দ্বৈরথ

এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা Read more

টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা
টেকনাফে বিএনপি নেতার পায়ুপথে মিললো ২ হাজার পিছ ইয়াবা

কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তির পায়ুপথ থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তি টেকনাফ সদর ইউনিয়ন Read more

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন
বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল মাহমুদুল হাসান মারা গেছেন

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন (ইন্না Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন