জাতীয় সংসদ ভবনের পেছনে, স্বামীর কবরের পাশে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সমাহিত হয়েছেন। লাখো লাখো মানুষের উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউতে। এটি যেন ইতিহাসেরই সেই পুনরাবৃত্তি। ৪৪ বছর আগে একই স্থানে লাখো মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শেষ বিদায় জানিয়েছিলেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) আবার সেই জায়গাতে নামল মানুষের ঢল।এদিন মা খালেদা জিয়ার কোনো ব্যবহার বা কথায় কেউ আঘাত পেয়ে থাকলে নিজে ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন তার বড় ছেলে তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজার আগমুহূর্তে পরিবারের পক্ষ থেকে এ কথা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। এখানে যে সকল ভাই-বোনেরা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি আপনাদের কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি সেই ঋণটি পরিশোধের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল অফিসারের ব্যর্থ অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। খালেদা জিয়া তখন দেশের ফার্স্টলেডি ছিলেন। চট্টগ্রাম বিএনপির দুই গ্রুপের কোন্দল মেটাতে তিনি সেখানে গিয়েছিলেন। সার্কিট হাউসে দিনভর বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক শেষে রাতের দিকে সেনা অভিযানে নিহত হন রাষ্ট্রপতি। পরের দিন ২ জুন মানিক মিয়া অ্যাভিনিউতে রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা অনুষ্ঠিত হয় এবং সংসদ ভবনের উত্তর পাশে দাফন করা হয়। ৪৪ বছর পর একই জায়গায় এবার খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। স্বামী হারানোর পর কোনো প্রাথমিক রাজনৈতিক অভিজ্ঞতা ছাড়াই বিএনপির নেতৃত্ব গ্রহণ করে দলকে নির্বাচনে বিজয়ী করে রাষ্ট্রক্ষমতায় পৌঁছান। নিজের প্রজ্ঞা ও নেতৃত্বে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছেন। তারেক রহমান ও আরাফাত রহমানকে নিয়ে সাধারণ জীবন কাটানো সেই গৃহবধু আজ বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী নেত্রী হিসেবে স্মরণীয়। ১৯৮১ সালের সেই দিনে যেমন ঢাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাষ্ট্রপতির জানাজায় অংশ নিয়েছিল, ২০২৫ সালের আজও (বুধবার, ৩১ ডিসেম্বর) মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো লাখো মানুষ খালেদা জিয়ার শেষ বিদায়ে অংশগ্রহণ করেছেন।খালেদা জিয়া স্বামীর রাজনৈতিক পরম্পরাকে ধারণ করে নেতৃত্ব দিয়েছেন বিএনপিকে। তার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ অধ্যায়ের সমাপ্তি হিসেবে চিহ্নিত হবে। মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা দেশের ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়ের পুনরাবৃত্তি হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরওয়ের উন্নয়ন প্রতিমন্ত্রী ঢাকা আসছেন আজ
নরওয়ের উন্নয়ন প্রতিমন্ত্রী ঢাকা আসছেন আজ

নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকা আসছেন। সফরকালে তার মূল মনোযোগ থাকবে রোহিঙ্গা Read more

মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু
মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে বিএনপি নেতার মৃত্যু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আয়োজিত আনন্দ মিছিল শেষে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। Read more

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০
পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।শুক্রবার Read more

নোয়াখালী জেলা বিএনপির সতর্কতা নোটিশ জারি
নোয়াখালী জেলা বিএনপির সতর্কতা নোটিশ জারি

নোয়াখালী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর উদ্দেশ্যে জেলা বিএনপি এক বিশেষ সতর্কতা নোটিশ জারি করেছে। জেলা বিএনপির দাপ্তরিক Read more

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

জুলাই গণঅভ্যূত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ Read more

জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল
জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন