ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের আয়-সম্পদের তথ্য প্রকাশ পেয়েছে।হলফনামা অনুযায়ী, পেশায় ব্যবসায়ী নুরুল হক নুরের মোট ঘোষিত সম্পদের মূল্য ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার স্ত্রী মারিয়া আক্তারের নামে রয়েছে ১২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকার সম্পদ। মারিয়া আক্তারের পেশা শিক্ষিকা বলে উল্লেখ করা হয়েছে।নুরের বার্ষিক আয় ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা। এর মধ্যে ব্যবসা থেকে আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ টাকার বেশি। ব্যাংক আমানত, শেয়ার ও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের কথাও হলফনামায় উল্লেখ করা হয়েছে।ভূমি সম্পদের হিসেবে নুরের নামে রয়েছে ৮২ ডেসিমেল কৃষিজমি। তার স্ত্রীর নামে রয়েছে ৩ একর কৃষিজমি। নুরের নামে দেনা দেখানো হয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা। তবে কোনও ব্যাংক ঋণ নেই বলে উল্লেখ করা হয়েছে।হলফনামায় আরও বলা হয়, বর্তমানে তার বিরুদ্ধে ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। তবে আগের আটটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। নুর ও তার স্ত্রী উভয়েই নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন।পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে ‘ট্রাক’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল হক নুর। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জে সহিংসতায় আরও ২ মামলা, আসামি ১৪৪২
গোপালগঞ্জে সহিংসতায় আরও ২ মামলা, আসামি ১৪৪২

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঘিরে হামলা-সংঘর্ষের ঘটনায় পুলিশ ও গোপালগঞ্জ জেলা কারাগারের জেলার বাদী হয়ে আরও দুইটি মামলা Read more

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ৫ দিন সারাদেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যেসব অঞ্চলের উপর দিয়ে মৃদু Read more

২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর ‘উল্লেখযোগ্য’ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদমাধ্যম সিএনবিসি Read more

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল
জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বদলি ও পদায়নের সুবিধার জন্য জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল করেছে সরকার। Read more

ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ করলেন মাহিমা?
ষাটোর্ধ্ব অভিনেতাকে ‘গোপনে বিয়ে’ করলেন মাহিমা?

এক যুগ আগে ববি মুখোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্যে ইতি টানেন মাহিমা চৌধুরী। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কনে সাজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন