বিএনপির চেয়ারপার্সন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় মরদেহ জিয়া উদ্যানে দাফন করা হয়েছে। সেখানেই স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে তার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। এরপর ফ্রিজার ভ্যান থেকে তার মরদেহ নামানো হয়। তারপর একটি ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ সমাধি চত্বরে নেয়া হয়। সাড়ে ৪টার দিকে সমাহিত করা হয় খালেদা জিয়াকে।এর আগে, বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সারাদেশ থেকে আসা লাখ লাখ মানুষ অংশ নেয়।  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়।এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, তারেক রহমান ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মানিক মিয়া অ্যাভিনিউতে যুক্তরাজ্যের হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, ইইউ, রাশিয়া, চীন, ইরান, কাতারসহ ৩২ দূতাবাসের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে খালেদা জিয়ার মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ
বাংলাদেশের সামনে পাকিস্তানের চ্যালেঞ্জিং সংগ্রহ

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী পাকিস্তান বৃহস্পতিবার (২৪ জুলাই) মিরপুর শের-ই-বাংলা Read more

ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ইছামতি নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ভারত সীমান্তবর্তী ইছামতি নদী থেকে জুয়েল রানা (২৪) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ Read more

গোপালগঞ্জ জেলায় আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
গোপালগঞ্জ জেলায় আজ এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

গোপালগঞ্জ জেলায় আজ বৃহস্পতিবারের (১৭ জুলাই) এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড!
যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড তৈরি করা হয়েছে। স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় Read more

বাঁচার তীব্র আকুতি শিশু হাসিবুল্লাহর, এখনও প্রয়োজন ২ লক্ষ ৫০ হাজার টাকার
বাঁচার তীব্র আকুতি শিশু হাসিবুল্লাহর, এখনও প্রয়োজন ২ লক্ষ ৫০ হাজার টাকার

বুকভরা আশা নিয়ে একমাত্র ছেলে হাসিবুল্লাহকে বাঁচানোর আশায় ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান মা হাসনা বেগম। কিন্তু সেখানে গিয়ে Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন