কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা চোরাচালান-মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি ও মদ এবং বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়েছে। বুধবার (৩১ডিসেম্বর) দুপুর বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট- ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। বিজিবি সুত্রে জানা গেছে, বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টায় ফুলবাড়ী উপজেলার অনন্তপুর ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা পশ্চিম রামখানা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালীন সময়ে কতিপয় সন্দেহ জনক ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে বিজিবির টহল দলের সদস্যরা ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ভারতীয় সিগনেচার মদ ১৮ বোতল, হ্যাপি গোল্ট মদ ২০ বোতল, বিয়ার ৯ বোতল, ভারতীয় শাড়ি ৯ পিস এবং বিভিন্ন প্রকার ভারতীয় ঔষধ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। চোরাচালান ও মাদক পাচার রোধে স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে জবি শিক্ষার্থী সানজিদার মৃত্যু
ডেঙ্গুতে জবি শিক্ষার্থী সানজিদার মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী সানজিদা ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৪তম ব্যাচের Read more

রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে Read more

নিয়োগ দেবে নরসিংদী জেলার সিভিল সার্জন কার্যালয়
নিয়োগ দেবে নরসিংদী জেলার সিভিল সার্জন কার্যালয়

নরসিংদী জেলার সিভিল সার্জনের কার্যালয় এবং এর অধীনে বিভিন্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠানসমূহে ৭টি পদে ৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ Read more

পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’
পদ্মায় ডুবেছে যাত্রীবাহী বাস, ঘটনাস্থলে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ হামজা।বুধবার (২৫ মার্চ) বিকেল Read more

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল
উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপকারী সম্পর্কে যা জানা গেল

তিন দাবিতে আন্দোলন করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তথ্য ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন