দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরও তিনজনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়।বিবৃতিতে বলা হয়েছে, গত এক দিনে ২১টি নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে ৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪.২৯ শতাংশ। বর্তমানে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে পৌঁছেছে।একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় যিনি মারা গেছেন, তিনি একজন পুরুষ এবং বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে। তিনি ঢাকা বিভাগের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানির সংখ্যা হয়েছে ২৯ হাজার ৫০০ জন।এ পর্যন্ত দেশে মোট ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে দেশে করোনাভাইরাসে সংক্রমণের হার ১৩.০৫ শতাংশ, সুস্থতার হার ৯৮.৪২ শতাংশ এবং মৃত্যুহার ১.৪৪ শতাংশ।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫
পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, তিন শিশুসহ নিহত ৫

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদারে বুধবার জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে ভয়াবহ বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। আহত Read more

চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। Read more

মেক্সিকতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ১২
মেক্সিকতে ধর্মীয় উৎসবে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলি, নিহত ১২

মেক্সিকোর গুয়ানাহুয়াতো প্রদেশে ধর্মীয় উৎসব চলাকালে এক বন্দুকধারীর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।বৃহস্পতিবার (২৬ Read more

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের
স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।মঙ্গলবার (২৪ Read more

সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার
সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার আসামির দোষ স্বীকার

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বাধীন। শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন