ট্রাম্পের শুল্ক-নীতিতে বিশ্ববাজারের তোলপাড়, গাজায় এক পশলা শান্তির মতো ভঙ্গুর যুদ্ধবিরতি আর ইউক্রেন যুদ্ধের অমীমাংসিত হাহাকার। এমনই সব তপ্ত স্মৃতি বুকে নিয়ে বুধবার ২০২৫ সালকে বিদায় জানাচ্ছে বিশ্ব। ক্যালেন্ডারের পাতা উল্টে প্রাপ্তি-অপ্রাপ্তির বারোটি মাস পেরিয়ে মানুষ এখন পা রাখছে ২০২৬-এর নতুন ভোরে।সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।বিদায়ী বছরটি ইতিহাসের অন্যতম উষ্ণ বছর হিসেবে নিজের নাম লিখিয়ে নিয়েছে। সেই তপ্ত নিঃশ্বাসে ইউরোপ পুড়েছে দাবানলে, আফ্রিকা শুকিয়েছে খরায়, আর দক্ষিণ-পূর্ব এশিয়া ভিজেছে সর্বনাশা বৃষ্টিতে।বিশ্বের ‘বর্ষবরণ রাজধানী’ হিসেবে খ্যাত অস্ট্রেলিয়ার সিডনিতে এবারের উৎসবের রং কিছুটা ম্লান। মাত্র দুই সপ্তাহ আগে বন্ডাই বিচে এক ইহুদি উৎসবে বন্দুকধারীর হামলায় ১৫ জন প্রাণ হারান, যা গত তিন দশকে দেশটির ইতিহাসে অন্যতম রক্তক্ষয়ী ঘটনা। প্রিয়জন হারানো সেই শোককে সঙ্গী করেই স্থানীয় সময় রাত ১১টায় (জিএমটি ১২টা) এক মিনিটের নীরবতায় স্তব্ধ হবে সিডনি। হারবার ব্রিজে জ্বলবে শান্তির সাদা আলো। স্থানীয় বাসিন্দা স্টিফ গ্রান্টের ভাষায়, ‘অনেক মানুষের জন্যই এটি ছিল এক কঠিন বছর। আশা করি, ২০২৬ সালে পৃথিবীটা একটু বেশি উজ্জ্বল হবে।’সিডনির রঙিন আতশবাজি থেকে শুরু করে নিউ ইয়র্কের আলোকছটা কিংবা স্কটল্যান্ডের কনকনে ঠান্ডায় ‘হগমানি’ উৎসব, সবখানেই এখন বিদায়ের সুর। ব্রাজিলের কোপাকাবানা সৈকতে প্রায় ২০ লাখ মানুষের পদভারে মুখরিত হবে বিশ্বের বৃহত্তম নিউ ইয়ার পার্টি।শুল্কের দাপট ও যুদ্ধবিরতির দোলাচল: ২০২৫ সালের শুরুতেই ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেই শুরু করেন শুল্কের জোরালো আঘাত। প্রশান্ত মহাসাগরের দ্বীপ থেকে সাংহাইয়ের কারখানা, বিশ্বের কোনো প্রান্তই সেই অর্থনৈতিক ঝাপটা থেকে রেহাই পায়নি। মেক্সিকো সিটি থেকে বুয়েনস আইরেস পর্যন্ত সাধারণ ব্যবসায়ীদের কপালে এখন চিন্তার ভাঁজ।অক্টোবরে মার্কিন চাপে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে একটি ক্ষণস্থায়ী যুদ্ধবিরতি হলেও অভিযোগ আর পাল্টা অভিযোগে সেই শান্তি ছিল সুতোর ওপর ঝুলে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরাইলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে, যা জাতিসংঘও সমর্থন করেছে।অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ চার বছরে পা দেওয়ার ক্ষণেও কোনো সুরাহা মেলেনি। বছরের শেষ দিনগুলোতেও কোনো সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ক্রেমলিন।পপ সংস্কৃতি থেকে পোপ নির্বাচন: বিদায়ী বছরে বিশ্ব মেতেছিল ‘লাব্বুু’ পুতুলের উন্মাদনায়। প্যারিসের লুভর মিউজিয়ামে ঘটেছিল এক দুঃসাহসিক চুরির নাটক। এরপর ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফিরেছে কে-পপ ব্যান্ড ‘বিটিএস’। এদিকে এ বছরই বিশ্ব বিদায় জানিয়েছে কিংবদন্তি জেন গুডালকে। ভ্যাটিকান সিটি বেছে নিয়েছে তাদের নতুন পোপ। আর ডানপন্থী কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড যেন আমেরিকার ভেতরের বিভাজনকে আরও নগ্ন করে দেখিয়েছে।২০২৬-এর দিগন্ত: মহাকাশ, অলিম্পিক ও এআই:নতুন বছরটি হতে যাচ্ছে সম্ভাবনা আর কৌতুহলের। প্রায় অর্ধশতাব্দী পর ‘আর্টেমিস-২’ মিশনের মাধ্যমে মানুষ আবারও চাঁদের আঙিনায় ফেরার স্বপ্ন দেখছে, যার নেপথ্যে রয়েছেন ইলন মাস্ক। অন্যদিকে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ প্রযুক্তি কি শুধুই একটি বিনিয়োগের বুদবুদ? এমন প্রশ্ন এখন ভাবিয়ে তুলছে বিনিয়োগকারীদের।ক্রীড়াপ্রেমীদের জন্য ইতালির ডলোমাইটসে বসবে শীতকালীন অলিম্পিকের আসর। আর জুনের উত্তপ্ত দিনে শুরু হবে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার সবুজ গালিচায় গড়াবে ফুটবলের এই মহাযজ্ঞ।সব মিলিয়ে বিদায়ী বছরের ক্লান্তি মুছে ফেলে এক নতুন সম্ভাবনার পৃথিবীতে পা রাখছে মানবজাতি।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে
চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে ভর্তি হতে হলো হাসপাতালে

চ্যাটজিপিটির দেওয়া ডায়েট চার্ট মেনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। এমনকি হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম Read more

খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

কিশোরগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে জাহিদ মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ আগস্ট) বিকালে সদর উপজেলার Read more

আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা
আপনারা মৃত্যু ঘোষণা করলেই মরে যাওয়ার চেষ্টা করব: নচিকেতা

সময়ের অন্যায়, সামাজিক অসংগতি আর সাধারণ মানুষের কথা অকপটে গানে তুলে ধরে দুই বাংলার গানের জগতে প্রতিবাদের কণ্ঠস্বর নচিকেতা চক্রবর্তী।শ্রোতাদের Read more

বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি আরও বাড়লো?
বর্ষবরণ শোভাযাত্রা নিয়ে রাজনৈতিক বিতর্ক কি আরও বাড়লো?

বাংলাদেশে এবার বর্ষবরণের অন্যতম বিশেষ আয়োজন শোভাযাত্রাকে ঘিরে বিভাজন ও বিতর্ক বেড়েছে। এতে করে এই আয়োজনটি চূড়ান্তভাবে রাজনৈতিক বিষয়বস্তুতে পরিণত Read more

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

যশোরে বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১ টার দিকে Read more

মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের
মেসির সঙ্গে ছবি তুলে ট্রলের শিকার শুভশ্রী, থানায় অভিযোগ রাজের

‘গোট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’ এর অংশ হিসেবে গত ১৩ ডিসেম্বর কলকাতা যান ফুটবলের কিংবদন্তি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন