বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের সব সড়কে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে।বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে মানুষ জানাজাস্থলে উপস্থিত হতে শুরু করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে আসছেন, ফলে ক্রমেই বাড়ছে লোকসমাগম।সকাল সাড়ে ৯টার পর সরেজমিনে দেখা যায়, হাজার হাজার মানুষ ইতোমধ্যে মানিক মিয়া অ্যাভিনিউয়ে অবস্থান নিয়েছেন। চারদিকের সড়ক ও আশপাশের এলাকাতেও জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।জানাজায় অংশ নিতে আসা এক ব্যক্তি বলেন, ‘নিজের টাকা খরচ করে প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিতে ছুটে এসেছি। এই মুহূর্তে বাড়িতে বসে থাকা সম্ভব নয়। এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আবার আসবেন কি না জানি না। প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হতে চলে এসেছি।’আজ (বুধবার) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা আয়োজনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।এ বিষয়ে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার
টাঙ্গাইলে নিখোঁজের তিনদিন পর গৃহবধূর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বিবস্ত্র অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে মির্জাপুর পৌরশহর দিয়ে Read more

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এই Read more

কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু
কর্ণফুলী টানেলে বরযাত্রীবাহী বাস উল্টে আহত ফয়সালের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর বরযাত্রীবাহী একটি বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ (৩০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ Read more

যশোরে মোবাইল না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা
যশোরে মোবাইল না পেয়ে অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোরে মোবাইল চালাতে না দেওয়ায় উম্মে হাফসা (১৫) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। মা-বাবার ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে Read more

শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!
শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!

যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ পদ আছে কিন্তু চিকিৎসক নেই। ফলে শিশুরা উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত Read more

ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা
ভালুকায় উন্মুক্তভাবে গরু ও মহিষ পালনে ভোগান্তিতে স্থানীয় কৃষকরা

ময়মনসিংহের ভালুকা উপজেলার ধামশুর পশ্চিমপাড়া গ্রামে উন্মুক্তভাবে গরু ও মহিষ পালন করায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। ওই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন