ঘন কুয়াশা ও দিনের তাপমাত্রা ক্রমশ কমে যাওয়ায় চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা বেড়েছে। জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ।  যা চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন। এর আগে সকাল ৬ টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিলো ৯৬ শতাংশ। সকালের শুরু থেকেই চুয়াডাঙ্গার আকাশ ছিল কুয়াশা ও মেঘে আচ্ছন্ন। ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি সকাল বেলায়। এর সঙ্গে উত্তরের দিক থেকে বয়ে যাওয়া কনকনে হিমেল হাওয়া শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিয়েছে। ফলে শহর ও গ্রাম উভয় এলাকাতেই জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে।শীতের তীব্রতায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্নবিত্ত মানুষ। চুয়াডাঙ্গার বিভিন্ন বস্তি ও গ্রামের খোলা জায়গায় আগুন জ্বালিয়ে শরীর গরম করার চেষ্টা করছেন অনেকে। পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে তাদের কষ্ট বেড়েছে। অন্যদিকে শীত বাড়ায় গরম কাপড়ের দোকানগুলোতেও ভিড় লক্ষ করা যাচ্ছে।স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীতে মানুষজন জুবুথুবু অবস্থায় দিন কাটাচ্ছেন। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সংখ্যাও বাড়ছে। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে শিশু ও বয়স্করা বেশি ভুগছেন। শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বায়ুদূষণও বাড়ছে, যা শ্বাসযন্ত্রের রোগের ঝুঁকি বাড়াচ্ছে। এর প্রভাব পড়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে, শীতজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে বলে জানা গেছে।চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানিয়েছেন, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সকাল ৯ টায় জপলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।তিনি আরো জানান, উত্তরের এই শীতল বাতাস আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে, ফলে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা
ফের ৩ দিনের লম্বা ছুটিতে চাকরিজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটির রেশ কাটতে না কাটতেই আবারও ৩ দিনের ছুটিতে সরকারি চাকরিজীবীরা। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দীর্ঘ ছুটি Read more

পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু
পাকিস্তানে ভারি বৃষ্টিতে ৯ জনের মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও আশপাশের জেলাগুলোতে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ৯ জনের মৃত্যু ও ৪৭ জন Read more

লালমনিরহাটে অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ
লালমনিরহাটে অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ

লালমনিরহাটের আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষের অযাচিত প্রস্তাবে রাজি না হওয়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষের উপরে হামলার অভিযোগ উঠেছে।রবিবার (১৬ জুন) সকাল Read more

গাবতলীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত
গাবতলীতে ট্রাকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

রাজধানীর দারুস সালাম থানার গাবতলী বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী নুররাত (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।মঙ্গলবার (৩১ Read more

শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির
শিবির নয়, লাল ব্যাজ ধারণের প্রস্তাব দিয়েছিলেন ছাত্রদলের নাছির

ফেইসবুক প্রোফাইলে লাল রঙ সহ চোখে মুখে লাল কাপড় পড়ার পরিকল্পনা কার এই নিয়ে যখন আলোচনা তুঙ্গে তখন সেই তথ্য Read more

খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
খালেদা জিয়ার জানাজায় গিয়ে মৃত্যু, নিরবের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে মারা যান নিরব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন