বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মমতা এই শোক জানান।পোস্টে মমতা লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।’খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে কলকাতার ইন্দো বাংলা প্রেস ক্লাবও।এর আগে আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল ফ্রান্স-জার্মানিসহ ৫ দেশ
গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলল ফ্রান্স-জার্মানিসহ ৫ দেশ

স্পেন, জার্মানি, ফ্রান্স, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত গাজায় বিমান থেকে খাবার ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও Read more

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত
দৌলতপুরে জমি নিয়ে বিরোধে সৎ ভাইদের মারপিটে ভাই নিহত

জমি কিনতে তিন লাখ টাকা যৌতুক দিতে রাজি না হওয়ায় স্বামী কালু হাওলাদার স্ত্রী শাহিনুর বেগমকে (৪০) চোখে মরিচের গুড়ি Read more

ক্ষমতায় থেকে ডিজিটাল সিস্টেম করলে আদালতে আসা লাগতো না: ইনুকে বিচারক
ক্ষমতায় থেকে ডিজিটাল সিস্টেম করলে আদালতে আসা লাগতো না: ইনুকে বিচারক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (২৭ Read more

হিলিতে লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে সমাবেশ
হিলিতে লোডশেডিং ও ভৌতিক বিলের প্রতিবাদে সমাবেশ

দিনাজপুরের হিলিতে ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিল, ডিমান্ড চার্জ, লোডচার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ বিদ্যুৎ অফিসের নানাবিধ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন