বরিশালের হিজলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলারসহ ২০ জন দুষ্কৃতিকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।মঙ্গলবার(৩০ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ ডিসেম্বর ২০২৫ (সোমবার) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন ইলিশা, কালীগঞ্জ ও হিজলার যৌথ উদ্যোগে বরিশালের হিজলা থানাধীন সওড়া সৈয়দখালি এলাকা সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৫৭টি ড্রেজার ও একটি স্টিল বডি ট্রলার জব্দ করা হয়। জব্দকৃত স্টিল বডি ট্রলারটি তল্লাশি করে ৪টি দেশীয় অস্ত্রসহ ২০ জনকে আটক করা হয়।জব্দকৃত স্টিল বডি ট্রলার এবং আটককৃত দুষ্কৃতিকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হিজলা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলোর মালিকদের বিরুদ্ধে হিজলা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং বালুখেকোদের হাত থেকে ফসলি জমি ও আবাসস্থল রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার
কালিয়াকৈরে যুবলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সহ-সভাপতি আশিকুজ্জামান বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) মধ্যরাতে Read more

রাজশাহীতে বন্যায় গৃহহীন ৬০০ পরিবার, ৭৮ হেক্টর জমির ফসল নষ্ট
রাজশাহীতে বন্যায় গৃহহীন ৬০০ পরিবার, ৭৮ হেক্টর জমির ফসল নষ্ট

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নে চলমান বন্যায় কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব পড়েছে। পুরো এলাকা পানির নিচে চলে যাওয়ায় অনেকেই Read more

চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ
চট্টগ্রামে চাঁদাবাজদের তাণ্ডব, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ

চট্টগ্রাম নগরে ফের প্রকাশ্যে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্বেগজনক চিত্র সামনে এসেছে। দিনদুপুরে ব্যস্ত সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে ঢুকে Read more

স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা
স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা

যশোর সদর উপজেলার  ইছালীর রামকৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী নাদিরা আক্তারকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে প্রেমিকসহ ৮ জনের বিরুদ্ধে এবার আদালতে মামলা হয়েছে।রবিবার(১৪ Read more

ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ Read more

ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি স্টেশন

ঈদুল আজহার আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ঈদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন