চট্টগ্রামের সাতকানিয়ায় গ্যাসের বদলে পানি ভরা সিলিন্ডার বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। এ ঘটনায় প্রতারণার একটি সংঘবদ্ধ চক্র জড়িত বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে এদিন বিকেলে ঘটনাস্থলে গিয়ে পানি ভরা সিলিন্ডার ও সেগুলো পরিবহনে জড়িত একটি মিনি ট্রাক জব্দ করেছে প্রশাসন।জানা যায়, একটি মিনি ট্রাকে করে বসুন্ধরা ও টোটাল গ্যাসের নাম ব্যবহার করে প্রায় ৮৪টি এলপি গ্যাস সিলিন্ডার নিয়ে মরফলা বাজারে আসে একটি চক্র। কম দামে সিলিন্ডার বিক্রির প্রস্তাব দিলে স্থানীয় ব্যবসায়ীদের সন্দেহ হয়। সন্দেহের ভিত্তিতে কয়েকটি সিলিন্ডার খুলে পরীক্ষা করা হলে বেরিয়ে আসে ভয়ংকর প্রতারণার তথ্য। ১২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের ভেতরে প্রায় ৫ থেকে ৬ কেজি পর্যন্ত পানি পাওয়া যায়। গ্যাসের নামে পানি বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ার পরই ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা চক্রটিকে আটকানোর চেষ্টা করেন।এ সময় তিনজন প্রতারণাকারী কৌশলে পালিয়ে গেলেও মিনি ট্রাকের চালক নুরুল আলমকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এলাকায় গ্যাস সিলিন্ডারে পানি ভরার গুজব শোনা যাচ্ছিল। তবে এবার হাতেনাতে প্রমাণ মিলেছে। এ ধরনের প্রতারণায় সাধারণ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং এটি সরাসরি জননিরাপত্তার জন্যও হুমকি।সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে প্রাথমিকভাবে প্রতারণার প্রমাণ পাই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?
রসায়নে নোবেল বিজয়ী কে এই ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর?

এ বছরের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তাঁদের মধ্যে একজন হলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ওমর এম ইয়াগি। ‘মেটাল-অর্গানিক Read more

তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি
তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান: মোজতবা খামেনি

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, তুরস্ক বা ওমান-কে লক্ষ্য করে কোনো হামলা চালায়নি ইরান বা তাদের Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৪১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১ হাজার ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া Read more

মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা
মাকে নিয়ে সু চির ছেলের মন্তব্যের পর যা জানালো জান্তা

মা কবে মারা গেলেন, সেই বিষয়ে হয়তো জানতেও পারবো না বলে মিয়ানমারের কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির ছেলে Read more

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

ঢাকা উত্তরা পূর্ব থানায় এলাকায় সেলফি তোলার সময় টঙ্গীগামী একটি ট্রেনের ধাক্কায় মাসুম মিয়া (২৩) ও ইতি (২০) নামে সদ্য Read more

৬ ঘণ্টা ধরে সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, কঠোর অবস্থানে পুলিশ
৬ ঘণ্টা ধরে সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা, কঠোর অবস্থানে পুলিশ

ভাতার দাবিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদকে প্রায় ৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রেখেছেন সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন