মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে জেলার ভাঙ্গাব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশালের উদ্দেশে যাচ্ছিল। ভাঙ্গাব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সাকুরা পরিবহনের বাসটি ক্ষতিগ্রস্ত না হলেও যমুনা লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।দুর্ঘটনায় বাসটির অন্তত ১০ জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।দুর্ঘটনায় আহত তিন সন্তানসহ বরিশালগামী যাত্রী রাবেয়া বেগম বলেন, বাসের চালক ও হেলপার নিজেদের মধ্যে গল্প করছিলেন আর বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন। হঠাৎ করেই দুর্ঘটনাটি ঘটে। গাছে ধাক্কা না লাগলে বাসটি পাশের খাদে পড়ে উল্টে যেতে পারত। সেখানে পানি ছিল তাহলে বড় দুর্ঘটনা ঘটত। আল্লাহর রহমতে আমার বাচ্চাদের কিছু হয়নি, তবে আমার মাথায় আঘাত লেগেছে।এ বিষয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মামুন আল রশীদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কয়েকজন যাত্রী আহত হলেও এ ঘটনায় কেউ নিহত হয়নি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীর শিবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী
নরসিংদীর শিবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী

নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার যোশর ইউনিয়নের টংগীরটেক গ্রাম Read more

চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজারের চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ১১টার সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর Read more

কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নুসরাত ফিরলো লাশ হয়ে!
কিশোরগঞ্জে মাছ ধরতে গিয়ে নিখোঁজ নুসরাত ফিরলো লাশ হয়ে!

কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজের ২ ঘণ্টা পর পুকুর থেকে নুসরাত (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।মঙ্গলবার Read more

‘মব’ হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ
‘মব’ হচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে: উপদেষ্টা শারমীন এস মুরশিদ

মব জাস্টিস তৈরি হচ্ছে মূলত মোবাইল ও সোশ্যাল মিডিয়ার কারণে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা নয়, বরং এটি নতুন চ্যালেঞ্জ। Read more

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আবারও বাড়াল পাকিস্তান
ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ আবারও বাড়াল পাকিস্তান

ভারত এবং ভারতের সঙ্গে সম্পর্কিত সব ধরনের উড়োজাহাজ ও এয়ারক্রাফটের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। দেশটির Read more

স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও
স্বর্ণের দামে রেকর্ড, ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় রুপাও

অস্থির বাজারে এবার আরও এক বড় লাফ দিয়েছে সোনা; অতীতের সব রেকর্ড ভেঙে সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছে গেছে মূল্যবান হলুদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন