ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে বড় ধরনের হামলা সমর্থন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগোতে ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প ধারণা করছেন, গেল জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি আবারও তাদের অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করতে চাচ্ছে। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, ‘আমি পড়েছি তারা অস্ত্রসহ অন্যান্য জিনিস (পারমাণবিক) তৈরি করছে। যদি তারা তা করে থাকে, তাহলে আমরা যেসব স্থাপনা ধ্বংস করেছি তা নয়, বরং সম্ভবত ভিন্ন কোনো স্থাপনা ব্যবহার করছে।’তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা জানি তারা ঠিক কোথায় যাচ্ছে, কি করছে। তবে আমি আশা করি তারা এটা করবে না, কারণ আমরা আমাদের বি-২ বিমানের জ্বালানি নষ্ট করতে চাইনা। এটি ৩৭ ঘণ্টার একটি লম্বা যাত্রা।’ সাম্প্রতিক সময়ে তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন ট্রাম্প।এর মধ্যেই চলতি মাসে দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান।  তথ্যসূত্র: আল জাজিরাএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডিসহ ৭ জনের বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

প্রতারণা ও চেক জালিয়াতিসহ নানা অভিযোগে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও, ডেপুটি জেনারেল ম্যানেজার, শাখা ব্যবস্থাপকসহ ৭ Read more

লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহত
লোহাগাড়ায় চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে ব্যবসায়ী নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইয়ের কোদালের আঘাতে শাহ আলম (৫৫) নামে ১ জন নিহত হয়েছেন। শুক্রাবার Read more

সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা
সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে জমে থাকা গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠেছে এলাকা। উল্টে গেছে ড্রেনের স্ল্যাব। পাশাপাশি ভেঙে গেছে সড়কের সাইট। উদলেছে Read more

কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট
কৃষকের ক্ষেতে বাঁধা তিন স্লুইসগেট

“ধান, নদী ও খাল এই তিনে বরিশাল।” চিরচেনা এই পরিচয়পত্রেই বারবার উঠে আসে দক্ষিণাঞ্চলের নদীমাতৃক বাস্তবতা। তবে নদী আর খাল Read more

জাকসুর ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যা ৭টায়
জাকসুর ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যা ৭টায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আওতায় ২১টি আবাসিক হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন