ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গণঅধিকার পরিষদ থেকেই দুইজন প্রার্থী এই আসনে মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার পটুয়াখালীর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী এ তথ্য  জানান। জানা যায়, সোমবার গলাচিপা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহামুদুল হাসানের কার্যালয়ে বিকাল ৫ টায় মনোনয়ন দাখিল করেন গণঅধিকার পরিষদের সভাপতি (বিএনপি সমর্থিত) ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও বিকাল সাড়ে ৪ টার দিকে জামায়াতে ইসলামী থেকে বরিশাল বিভাগীয় টিম সদস্য অধ্যাপক মুহা. শাহ আলম মনোনয়ন জমা দেন। দশমিনা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কার্যালয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে জমা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হাসান মামুন ও বিকাল ৩ টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিষয়ক সমন্বয়ক মাওলানা আবু বকর সিদ্দিকী। এছাড়া পটুয়াখালী-১ আসনে নির্বাচন করার কথা থাকলেও শেষদিনে গণঅধিকার পরিষদদের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী-১ ও পটুয়াখালী-৩ দুটি আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। বিকাল ৩টায় পটুয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তা ও পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।এ প্রসঙ্গে ফাহিম বলেন, একজন প্রার্থী একাধিক আসনে মনোনয়নপত্র জমা দিতে পারেন এটি নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বৈধ। পটুয়াখালী যেহেতু তার নিজ জেলা, সে কারণেই তিনি এই আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেনতবে নুরুল হক নুর বলেন, আমার দলের কোনো প্রার্থী এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন কিনা সে বিষয়টি আমার জানা নেই। করলে আলোচনা করা হবে, মনোনয়ন প্রত্যাহারের তো সুযোগ রয়েছে। অন্যদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে খেলাফত মজলিশ থেকে মো. দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মিজানুর রহমান বাবু ও দশমিনা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল এস. এম. ফজলুল হক মনোনয়ন জমা দিয়েছেন। ফজলুল হক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তিনি তখন মনোনয়ন পান নাই। এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হলেন।মনোনয়ন দাখিলের শেষ দিনে আসনটিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। উল্লেখ্য, পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপায়) দুই উপজেলা মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৮৭১ জন। সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯
মিয়ানমারে উলফা ঘাঁটিতে ভারতের হামলায় নিহত ১৯

মিয়ানমারের পূর্বাঞ্চলে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্তত ৪টি ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনীর হামলায় ১৯ জন সদস্য Read more

আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল
আপনারা শুধু নিরপেক্ষ নির্বাচনের সংস্কার করুন: খালেদ মাহবুব শ্যামল

বিএনপির কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক Read more

অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা
অনিয়মের খবর প্রকাশ করায় উখিয়ায় চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা

গরীবদের জন্য বরাদ্দকৃত ‘ভিজিএফ’-এর চাল নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় কক্সবাজারের উখিয়ায় চার পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা Read more

আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল
আজ ০২ নভেম্বর, জেনে নিন আপনার রাশিফল

জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত Read more

আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক
আপাতত হচ্ছে না ট্রাম্প-পুতিনের নির্ধারিত বৈঠক

ইউক্রেনে তাৎক্ষণিক যুদ্ধবিরতি দিতে মস্কো রাজি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট Read more

টিটিসির প্রশিক্ষক অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও দুর্নীতির অভিযোগ
টিটিসির প্রশিক্ষক অন্তরের বিরুদ্ধে সরকারবিরোধী পোস্ট ও দুর্নীতির অভিযোগ

কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর ইলেকট্রিক্যাল ট্রেডের খণ্ডকালীন প্রশিক্ষক শাহরিয়ার রশিদ অন্তরের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, সার্টিফিকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন