চিকিৎসারত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ১০ টা ১০ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান। এর  আগে গত বৃহস্পতিবার লন্ডন থেকে ফেরার পর মা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন তারেক রহমান। এরপর শনিবারও (২৭ ডিসেম্বর) হাসপাতালে যান তিনি। এর আগে সোমবার সকাল, বিকেলে এবং রাতে হাসপাতালে এসেছিলেন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। এছাড়া আজ হাসপাতালে এসেছেন খালেদা জিয়ার বড়বোন সেলিনা ইসলাম, ছোটভাই শামিম ইস্কান্দার, তারেক রহমানের মেয়ে জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর মেয়ে জাহিয়া রহমান।এদিকে খালেদা জিয়ার চিকিৎসাকে ঘিরে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। এর মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা জোরদার করেন। এছাড়াও কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতালের প্রধান ফটক। নিরাপত্তায় রয়েছেন বিএনপির চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্যরাও।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুবাই বন্দরে তেলভর্তি জাহাজে ইরানের হামলা
দুবাই বন্দরে তেলভর্তি জাহাজে ইরানের হামলা

দুবাই বন্দরের বহির্নোঙরে জ্বালানি তেলবোঝাই একটি বিশাল জাহাজে সোমবার (৩০ মার্চ) হামলা চালায় ইরান। এতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং Read more

একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা
একইদিনে খালেদা জিয়ার মৃত্যু এবং নিজের বহিষ্কারকে ‘সংকেতপূর্ণ মনে করেন রুমিন ফারহানা

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা দু’টি একই দিনে ঘটাকে ‘সংকেতপূর্ণ’ বলে মনে করছেন Read more

কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না: নাহিদ
কিছু দল জুলাই সনদে স্বাক্ষর করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু রাজনৈতিক দলের জুলাই সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না। Read more

পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক
পেহেলগামে হামলার অজুহাতে ২ হাজারের বেশি কাশ্মীরি আটক

ভারতের জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরেছেন পাকিস্তানের জাতিসংঘস্থ স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ। তিনি বলেন, পেহেলগাম Read more

ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা
ডন আমাকে এক মাস আগেও হুমকি দিয়েছে: সালমান শাহর মা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ লড়াইয়ে কিছুটা Read more

খানসামায় পানি নিষ্কাশন বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী
খানসামায় পানি নিষ্কাশন বন্ধ, দুর্ভোগে এলাকাবাসী

দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া কায়েমপুর শাহপাড়ায় সরকারি পাকা রাস্তার কালভাটের দুই মোখায় জোরপূর্বক বালু ফেলে দিয়ে পানি প্রবাহ বন্ধ করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন