পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার অরোণকোলা এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মেহেদী হোসেন ওই এলাকার মো. আবু বক্কর জোয়ার্দারের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার অরোণকোলা গ্রামের পার্শ্ববর্তী হিন্দুপাড়া এলাকার স্থানীয় শ্যামল নামে একজনের বাড়ির টিউবওয়েলের হ্যান্ডেল চুরি নিয়ে একটি ঝামেলা হয়েছিল, যা পরে মীমাংসা হয়। পরে আবার নিহত মেহেদীর ছোট ভাই ইমনের বন্ধুর একটি মোবাইল ফোন চুরি নিয়ে নতুন করে আরেকটি ঝামেলার সূত্রপাত ঘটে।মোবাইল চুরির বিষয়টি মীমাংসার জন্য গতকাল মেহেদী তার মায়ের কাছে ১ হাজার ৭০০ টাকা চাইলে তার মা তাকে ১৫০ টাকা দেন। এরপর সে বাড়ি থেকে চলে আসে। পরে মেহেদীর ছোট ভাই ইমন তাকে ডেকে ঘটনার মীমাংসার সময় শাসনস্বরূপ চড় মারলে সে রাগ করে চলে যায়।এদিকে মেহেদী অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে বাড়িতে প্রায়ই ঝগড়াঝাঁটি করত। এ কারণে পরিবারের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা করা হলে সে ভয়ে পালিয়ে বেড়াত। সর্বশেষ গতকাল রোববার স্থানীয়রা তাকে বাড়ির পাশের আমবাগানের একটি টংঘরে বসে থাকতে দেখেছেন।হঠাৎ করে দুপুরে স্থানীয় মজিবর নামে একজন ওই টংঘরের পাশের একটি ধানক্ষেতে তাকে খালি শরীরে পড়ে থাকতে দেখে বিষয়টি তার চাচাতো ভাই বিল্লাল জোয়ার্দারকে জানান। পরে বিল্লাল জোয়ার্দার ঘটনাস্থলে এসে তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেন এবং পরিবার ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।উদ্ধারকৃত মরদেহের বিভিন্ন স্থানে ধস্তাধস্তির চিহ্ন লক্ষ করেছে পুলিশ। এছাড়া টংঘর থেকে মেহেদীর পরিহিত একটি চাদর ও মুঠোফোন এবং ধানক্ষেতের পাশের একটি কচুরিপানার ভেতর থেকে তার টি-শার্ট উদ্ধার করা হয়েছে।নিহত মেহেদীর ছোট ভাই ইমন বলেন, “আমার ভাই প্রচুর নেশা করত। নেশার টাকা জোগাড় করতে মাঝে মাঝে চুরির সঙ্গে জড়িয়ে পড়ত। সর্বশেষ আমার এক বন্ধুর ভাইয়ের মোবাইল চুরি নিয়ে আমি তাকে রাগের মাথায় চড় মারি। এরপর সে রাগ করে চলে যায়। পরে জানতে পারি তার মরদেহ উদ্ধার করা হয়েছে।”নিহতের চাচাতো ভাই মো. বিল্লাল জোয়ার্দার বলেন, “দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা আমাকে জানায় ধানক্ষেতে কেউ পড়ে আছে। গিয়ে দেখি আমারই ভাই মেহেদী। পরে পরিবার ও পুলিশকে খবর দিই। এটি হত্যা না আত্মহত্যা—কিছুই বুঝতে পারছি না।”কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী মোছা. মৃত্তিকা খাতুন বলেন, “আমার স্বামীর কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। মোবাইল চুরি নিয়ে একটি বিষয় হয়েছিল, সেটাও পারিবারিকভাবে মীমাংসা করা হয়। গতকালই তার সঙ্গে আমার শেষ কথা হয়। আজ শুনছি তার মরদেহ ধানক্ষেতে পাওয়া গেছে।”ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৮ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর
ঘুমের ঔষধ খাইয়ে পুত্রবধুকে ধর্ষণ করল শ্বশুর

পিরোজপুরের নাজিরপুরে পুত্রবধুকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। বুধবার (৯ এপ্রিল) উপজেলার বুড়িখালি গ্রামে এ ঘটনা Read more

ঋণ করে চল্লিশা: ধর্মীয় শিক্ষার অভাব বললেন শায়খ আহমাদুল্লাহ
ঋণ করে চল্লিশা: ধর্মীয় শিক্ষার অভাব বললেন শায়খ আহমাদুল্লাহ

অতি সম্প্রতি এক ঋণগ্রস্ত ব্যক্তির আত্মহননের পর তার পরিবার ঋণ করে চল্লিশা পালন করেছে। এ ঘটনাকে ধর্মীয় শিক্ষার অভাব বলে Read more

জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ
জুনে আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ছেড়েছেন: জাতিসংঘ

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, শুধুমাত্র জুন মাসেই আড়াই লাখের বেশি আফগান নাগরিক ইরান ত্যাগ করেছেন। প্রত্যাবাসনের জন্য তেহরান কঠোর সময়সীমা Read more

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা
ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির Read more

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ভারতীয় শিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে ২৭ বছর বয়সী চন্দ্রশেখর পোল নামে এক ভারতীয় শিক্ষার্থী গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন