নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ মো. জিল্লাল মোল্যা (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৩ মে) ভোর সাড়ে ৫টার দিকে পাখিমারা মাদ্রাসার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জিল্লাল মোল্যা ওই গ্রামের মৃত সামছুল হক মোল্যার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মো. আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই রাজীব পাল রাজু, এএসআই মো. ইকবাল হোসেন ও এএসআই মো. নূর ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে জনৈক কামাল সরদারের চায়ের দোকানের সামনে পাকা রাস্তা থেকে জিল্লাল মোল্যাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান সময়ের কন্ঠস্বরকে বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এসকে/আরআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার
জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে সরিয়ে প্রত্যাহার করা হয়েছে। তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা Read more

মেঘনায় নদীতে অভিযান: অবৈধ জালসহ আটক ৩
মেঘনায় নদীতে অভিযান: অবৈধ জালসহ আটক ৩

বরিশালের হিজলা উপজেলার মৌলভীরহাটের মেঘনার শাখা নদীতে অভিযান চালিয়ে অবৈধ বের জাল, চরঘেরা জালের খুঁটি জব্দসহ তিন জেলেকে আটক করা Read more

নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা
নারীর অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর অদৃশ্য অবদানসমূহ দৃশ্যমানে হতে হবে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আগারগাঁও পরিসংখ্যান Read more

সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ
সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অবরোধ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নিজেদের অস্তিত্ব ধরে রাখার প্রচেষ্টায় রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় সাইন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা Read more

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ (১৪ জুলাই)। ২০১৯ সালের এই দিনে ঢাকা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন