বেলুচিস্তানের কালাত জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) ভারত-সমর্থিত চার অস্ত্রধারী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। রোববার (২৮ ডিসেম্বর) এক বিবৃতিতে আইএসপিআর জানায়, ২৭ ডিসেম্বর অস্ত্রধারীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী কালাত জেলায় অভিযান চালায়। নিহতরা ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি করা হয়। খবর জিও নিউজেরআইএসপিআর জানায়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তীব্র গোলাগুলি হয়। এতে চারজন ভারত–সমর্থিত অস্ত্রধারী নিহত হয়। অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীরা ওই এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিল। এছাড়া এলাকায় অন্য কোনো ভারত–সমর্থিত সন্ত্রাসী লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে পরবর্তী তল্লাশি ও এলাকা পরিষ্কার (স্যানিটাইজেশন) অভিযান চালানো হচ্ছে।আইএসপিআর জানায়, ‘আজম-ই-ইস্তেহকাম’ নীতির আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর যৌথ ও ধারাবাহিক সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে। বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদের হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করাই এ অভিযানের লক্ষ্য।উল্লেখ্য, এর একদিন আগেই বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় একই ধরনের অভিযানে আরও চারজন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হয়। গত কয়েক বছরে পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বিশেষ করে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই প্রবণতা আরও তীব্র হয়েছে বলে দাবি করছে ইসলামাবাদ।পাকিস্তান সরকার একাধিকবার কাবুলকে আহ্বান জানিয়েছে, যেন আফগান ভূখণ্ড ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাতে না পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও গুলিসহ দুই কারিগর আটক
ভোলায় অস্ত্র তৈরীর সরঞ্জাম ও গুলিসহ দুই কারিগর আটক

ভোলার দৌলতখানে অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুর্ধর্ষ ডাকাত সিরাজ বাহিনীর অস্ত্র তৈরীর কারিগর ও ডাকাত দলের দুই সদস্যকে Read more

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৪০

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন কুদ্দুস মোল্লা Read more

সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার
সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রি, ছাত্রদল নেতা বহিষ্কার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক সাংবাদিকের জমি থেকে মাটি বিক্রির অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক পাভেল মিয়াকে বহিষ্কার করা হয়েছে। সে Read more

প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি
প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি

সৌদি আরব থেকে পবিত্র হজ সম্পন্ন করে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৯ জন হাজি। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০টা ৫৪ Read more

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল
মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য শুরু কাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে Read more

চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন
চন্দ্রনাথ মন্দির এলাকায় মসজিদ নির্মাণের অনুমতি দেয়া হয়নি: উপজেলা প্রশাসন

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ নির্মাণের কোনো অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।রোববার (১৭ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন