প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি, পুষ্টির চাহিদা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ করতে বিরামপুর উপজেলার ১১৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১১,৯৭৬ জন শিক্ষার্থীর মাঝে মিড-ডে মিল বা স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হয়েছে।রবিবার (২৮ ডিসেম্বর) উপজেলার শান্তিগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী কবির রেজা, এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা সুলতানা নীলা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর দিনাজপুর জোনাল ম্যানেজার হাসান আলী, উপজেলা কো-অর্ডিনেটর আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, স্কুলের সাবেক সভাপতি লুৎফর রহমান মণ্ডল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা প্রথম দিনের ফিডিংয়ে পাউরুটি ও ডিম পেয়ে উচ্ছ্বসিত আনন্দ প্রকাশ করে।ইএসডিও সূত্রে জানা গেছে, বিরামপুর উপজেলার ১১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিশু শিক্ষার্থীকে সপ্তাহের বিভিন্ন দিনে পুষ্টিকর খাবার প্রদান করা হবে। রবিবার পাউরুটি ও ডিম, সোমবার পাউরুটি, মঙ্গলবার কলা, বুধবার এবং বৃহস্পতিবার পাউরুটি ও ডিম দেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা
আইন নয়, লাগবে আত্মশুদ্ধি: আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। এটা শুধু আইন দিয়ে হবে Read more

রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস
রাজধানীসহ সারা দেশে টানা ৩ দিন বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকাসহ সারা দেশে টানা তিন দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (৪ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ Read more

পত্রিকা: ‘শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নার এক দিন’
পত্রিকা: ‘শিশুদের আর্তনাদ, স্বজনদের কান্নার এক দিন’

আজ মঙ্গলবার দেশের সব পত্রিকার প্রধান শিরোনাম শুধু নয়, প্রথম পাতার প্রায় সকল খবর গতকাল দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল Read more

সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি
সহনশীলতা বজায় রেখে স্থিতিশীলতার পথে বাংলাদেশের অর্থনীতি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বিগত সরকারের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে একটি চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পাওয়ার পরও বাংলাদেশের Read more

বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত
বগুড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শারফুদ্দীন মাহমুদ খান (৫০) নামের এক দলিল লেখক ও বিএনপি নেতা নিহত হয়েছেন। রবিবার (০১ Read more

সী-পার্লে এনসিপি নেতারা, বাইরে বিএনপির বিক্ষোভ
সী-পার্লে এনসিপি নেতারা, বাইরে বিএনপির বিক্ষোভ

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পূর্তির দিনে হঠাৎ করেই কক্সবাজারে অবস্থান নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতা। মঙ্গলবার (৫ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন