“হিন্দুত্ববাদী রাজনীতি যেমন আমরা বিশ্বাস করি না, তেমনি ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করুক সেটাও আমরা চাই না।” —এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে, ইঞ্জিনিয়ার শাহরীন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার—এই নীতিতেই আমরা বিশ্বাস করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শে বিশ্বাস করতেন, আমরাও সেই আদর্শে আস্থা রাখি।”রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে নীলফামারী প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ইঞ্জিনিয়ার তুহিন বলেন, “রাজনীতির ঊর্ধ্বে উঠে নীলফামারী জেলাকে এগিয়ে নিতে হবে। আমরা আইডেন্টিটি পলিটিক্সে বিশ্বাস করি, যেখানে জেলার উন্নয়নই হবে মূল পরিচয়। নীলফামারীকে নিয়ে ইতিবাচকভাবে লেখার মাধ্যমে সাংবাদিকরাই জেলাকে সামনে এগিয়ে নিতে পারে।”তিনি আরও বলেন, “জেলার মানুষের স্বার্থে ঐক্য অত্যন্ত জরুরি। অন্য জেলার মানুষ যেমন বিপদে একে অপরের পাশে দাঁড়ায়, নীলফামারীতেও সেই সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমি ব্যক্তিগতভাবে এলাকার মানুষের জন্য বিভিন্ন জায়গায় তদবির করি। এই মানসিকতা সবার মধ্যে থাকা প্রয়োজন।”বিদেশে বসবাসরত বাংলাদেশিদের প্রসঙ্গ টেনে তুহিন বলেন, “সিলেট, নোয়াখালী ও চট্টগ্রামের মানুষ বিদেশে গিয়ে নিজেদের এলাকার মানুষদের সুযোগ তৈরি করে দেন। কিন্তু নীলফামারীর ক্ষেত্রে সেই উদ্যোগ তুলনামূলকভাবে কম। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে।”ডিজিটাল উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “বাস্তব অর্থে বাংলাদেশ এখনো পুরোপুরি ডিজিটাল হয়নি। শুধু রাস্তাঘাট করলেই দেশ ডিজিটাল হয় না। ঘরে ঘরে ইন্টারনেট ও ব্রডব্যান্ড পৌঁছাতে না পারলে ‘ডিজিটাল বাংলাদেশ’ বলা যায় না।”তিনি আরও বলেন, “আপনার ধর্ম আপনার, আমার ধর্ম আমার—কিন্তু নীলফামারী জেলা ও রাষ্ট্র আমাদের সবার। দেশের অভ্যন্তরীণ জিডিপি অনেক বড়। এই অর্থ সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ খুব দ্রুত উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে।”মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে নীলফামারী জেলা বিএনপির সদস্য সচিব ও নীলফামারী-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এএইচএম সাইফুল্লাহ রুবেল বলেন, “নেতিবাচক বক্তব্য দিয়ে দলকে বিভ্রান্ত না করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। সবাই মিলে ধানের শীষকে প্রতিষ্ঠিত করলে একটি আধুনিক নীলফামারী গড়া সম্ভব।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ
নেপালকে হারাতে পারলো না বাংলাদেশ

নেপালে অনুষ্ঠিত প্রথম প্রীতি ম্যাচে বাংলাদেশ ও নেপাল ড্র করেছে। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক হলেও, শেষ পর্যন্ত তারা গোলের সুযোগ Read more

‘এখন প্রয়োজন ফুরিয়ে গেছে’, ভূঞাপুরে ছাত্রদল নেতার ক্ষুব্ধ স্ট্যাটাসে তোলপাড়
‘এখন প্রয়োজন ফুরিয়ে গেছে’, ভূঞাপুরে ছাত্রদল নেতার ক্ষুব্ধ স্ট্যাটাসে তোলপাড়

ভূঞাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাসে নিজের ছাত্র রাজনীতির দীর্ঘ পথচলা, ত্যাগ এবং Read more

নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি
নদীপথে ‘সন্ত্রাসী শাসন’, ঈশ্বরদীতে অস্ত্রের মহড়ায় থমথমে পরিস্থিতি

পাবনার ঈশ্বরদীর সাড়া ঘাটের বালিমহল নিয়ে আধিপত্য বিস্তারে আওয়ামী লীগের স্বশস্ত্র গোষ্ঠীর একের পর এক প্রকাশ্যে অস্ত্রের মহড়া যেন চলছেই। Read more

যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুজন রিমান্ডে
যশোরে বিএনপি নেতা আলমগীর হত্যায় জামাইসহ দুজন রিমান্ডে

যশোর শহরের শংকরপুরে বিএনপি নেতা আলমগীর হোসেন হত্যা মামলায় আটক দু’জনের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৭ জানুয়ারি) অতিরিক্ত Read more

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলী
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলী

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামে টস জিতে আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন