সিরিয়ার বিভিন্ন শহরে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘাত ছড়িয়ে পড়েছে। রোববার আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে শিয়া মতাবলম্বী আলাউইত সম্প্রদায়ের সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত ও আরও ৬০ জনের বেশি আহত হয়েছে।কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সিরিয়ার লাতাকিয়া, তারতুস ও জাবলেহ-সহ দেশটির বিভিন্ন শহরে আলাউইত সম্প্রদায়ের সদস্যদের বিক্ষোভের সময় ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্যসহ কয়েকজন নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।সিরিয়ার হোমস শহরে একটি মসজিদে বোমা হামলায় আটজনের প্রাণহানির ঘটনার দু’দিন পর দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় শত শত আলাউইত সিরীয় রোববার রাস্তায় নেমে বিক্ষোভ করেন।ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র বাহিনী থেকে আটক কর্মকর্তাদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারতুস ও লাতাকিয়ায় শত শত মানুষ বিক্ষোভ করেছেন।ঘটনাস্থল থেকে আল জাজিরার একজন প্রতিবেদক বলেছেন, লাতাকিয়ার আজহারি গোলচত্বরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। পাশাপাশি তারতুসে বানিয়াসের আল-আনাজা পুলিশ স্টেশনে অজ্ঞাত হামলাকারীরা হাতবোমা নিক্ষেপ করেছেন। এতে সেনাবিাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি সিরীয় কর্তৃপক্ষ। তারা বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মসজিদে হামলার পর দেশজুড়ে বিক্ষোভের ডাক দেন প্রবাসে বসবাসরত আলাউইত ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল গাজাল।সরকারবিরোধী এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতির মধ্যে ফেডারেল শাসনব্যবস্থার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়। প্ল্যাকার্ডে ‘সাম্প্রদায়িক বক্তব্য’ বন্ধের দাবিও জানানো হয়।৪০ বছর বয়সী গৃহিণী হাদিল সালহা বলেন, আমাদের প্রথম দাবি রক্তপাত বন্ধ করার জন্য শিগগিরই ফেডারেল ব্যবস্থা চালু করা। কারণ আলাউইতদের রক্ত সস্তা নয়, সাধারণ সিরীয়দের রক্তও সস্তা নয়। আমরা আলাউইত বলেই আমাদের হত্যা করা হচ্ছে।গত বছরের ডিসেম্বরে বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের মুখে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। এরপর থেকে দেশটিতে একাধিক সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আসাদের পতনের মধ্য দিয়ে সিরিয়ায় প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের অবসানও ঘটে।সূত্র: আল জাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে
সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এখন কক্সবাজারে

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন কক্সবাজারে অবস্থান করছেন। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি Read more

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন
শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ শুনানি ১৯ জুন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা আদালত অবমাননার মামলার পূর্ণাঙ্গ শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুন। মঙ্গলবার Read more

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭
ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে নিহত বেড়ে ৩৭

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে মাদ্রাসা ভবন ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন Read more

ঝালকাঠিতে দীপালি উৎসব হাজারো মানুষের সমাগম
ঝালকাঠিতে দীপালি উৎসব হাজারো মানুষের সমাগম

ঝালকাঠির পৌর শ্মশানঘাটে রোববার সন্ধ্যায় সনাতন ধর্মালম্বীদের মৃত স্বজনদের আত্মার শান্তি কামনায় মোমবাতি ও প্রদীপ প্রজ্বালন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ Read more

সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন
সিডিএফ-এর নির্বাহী পরিচালক হলেন সাজ্জাদ হোসেন

ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)-এর নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন।রোববার (৩ Read more

নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা
নিরাপত্তা শঙ্কায় নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা

নেপালে জেন জিদের বিক্ষোভ বাড়তে থাকায় নিরাপত্তা শঙ্কায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর (টিআইএ) সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন