আগামী বছর অর্থাৎ ২০২৬ শিক্ষাবর্ষে দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ১২ দিন ছুটি কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি দিনের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি পবিত্র রমজান মাসের প্রায় পুরোটা সময় স্কুল খোলা রাখা হবে।প্রকাশিত ছুটির তালিকা পর্যালোচনা করে দেখা যায়, ২০২৬ সালে ৮ মার্চ থেকে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হবে। অথচ ১৭ ফেব্রুয়ারি (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) থেকে রোজা শুরু হওয়ার কথা। যদি সেদিন থেকে রোজা শুরু হয়, তাহলে ২১ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকবে।২০২৫ সালে রোজা, দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ইদুল ফিতর মিলিয়ে ২৮ দিন ছুটি রাখা হয়েছিল। তবে ২০২৬ সালে এ রোজা-ঈদসহ এ দিবসগুলো উপলক্ষে ছুটি কমিয়ে ১৯ দিন করা হয়েছে। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে আগে ১৫ দিন ছুটি ছিল। এবার তা ১২ দিন করা হয়েছে। এছাড়া শীতকালীন অবকাশও একদিন কমানো হয়েছে।যেসব দিবসে ছুটি থাকছে নাপবিত্র শবে মেরাজ, সরস্বতী পূজা, একুশে ফেব্রুয়ারি (শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা, শুভ মহালয়া।অন্যদিকে এবার পবিত্র শবে বরাত, বৈসাবি উৎসব, ঈদে মিলাদুন্নবীতে আগে ছুটি না থাকলেও এবার একদিন করে ছুটি রাখা হয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প
সংঘাত বন্ধে ইরানকে প্রস্তাব দিলেন ট্রাম্প

ইরান এই যুদ্ধে জিতছে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের উচিত অনেক দেরি হওয়ার আগেই Read more

জাল টাকা দিয়ে প্রতারণা, সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার
জাল টাকা দিয়ে প্রতারণা, সাবেক পুলিশ সদস্য গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে সোনালী ব্যাংকের ভিতরে জাল টাকা নিয়ে প্রতারণা করতে গিয়ে মামুনুর রশিদ (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার Read more

ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা
ঈদে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দে বাড়তি মাত্রা যোগ করে নতুন সিনেমা। প্রতিবছরের মতো এবারও ঈদুল আজহাকে ঘিরে বড় পর্দায় Read more

বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের
বৃষ্টির বাধায় অনুশীলন পণ্ড জামালদের

এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে দুই ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে মঙ্গলবার। তবে অনুশীলনের Read more

জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস
জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তি ও বহুপাক্ষিকতার যৌথ আকাঙ্ক্ষা পূরণের জন্য জাতিসংঘকে ক্রমাগত বিকশিত হতে হবে এবং সময়ের Read more

টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬
টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে নিহত অন্তত ২৬

টাইফুন কালমেগির আঘাত ও প্রবল বৃষ্টিপাত-বন্যায় ফিলিপাইনের মধ্যাঞ্চলে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এই টাইফুনের তাণ্ডব থেকে বাঁচতে কয়েক লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন