ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব। তিনি দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।  রোববার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। নোয়াখালী-০৬ সংসদীয় আসনে গতকাল শনিবার পর্যন্ত মনোনয়ন ফরম নিয়েছেন ৭৩জন প্রার্থী। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব ছাড়া ও অন্তত অর্ধডজন সম্ভাব্য প্রার্থী বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৩ নেতাকর্মি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে ভোটের মাঠে প্রভাব পড়বে বলে আশঙ্কা করছেন নেতাকর্মিরা। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মনোনীত প্রার্থী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তার নাম ঘোষণার পর থেকেই প্রার্থী পরিবর্তনের দাবিতে মাঠে রয়েছেন সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের অনুসারীরা। অপরদিকে, এই আসনে এনসিপির প্রার্থী দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।  নোয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, গতকাল শনিবার পর্যন্ত ৬ সংসদীয় আসনে ৭৩জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। বিকেল ৫টার পর এ নিয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।  উল্লেখ্য, সংশোধন করা তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুবলীগ নেতার পক্ষে ‘দায়সারা’ তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!
যুবলীগ নেতার পক্ষে ‘দায়সারা’ তদন্ত প্রতিবেদন এসআই মোস্তফার!

লক্ষীপুরে হত্যা চেষ্টা মামলায় যুবলীগ ক্যাডার আশরাফ উদ্দিন আরজুর পক্ষে দায়সারা তদন্ত প্রতিবেদন দেওয়ার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর মডেল থানার Read more

৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের
৯০ দিন পর খুলছে সুন্দরবনের দুয়ার, উদ্বেগ কাটেনি বনজীবীদের

দীর্ঘ ৯০ দিন বন্ধ থাকার পর আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে উন্মুক্ত হচ্ছে বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবন। বিশ্রামের পর Read more

একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু
একসঙ্গে মনোনয়নপত্র নিলেন সালাম পিন্টু ও সুলতান সালাউদ্দিন টুকু

সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির মনোনীত দুই প্রার্থী একসঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। টাঙ্গাইল-২ (ভূঞাপুর–গোপালপুর) আসনে বিএনপির মনোনীত সংসদ Read more

জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি
জরাজীর্ণ ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জরাজীর্ণ ভোটকেন্দ্র সংস্কার ও মেরামতের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দেশের Read more

জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ
জামিনে বেরিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ

খালের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘটনায় বিএনপি নেতা আব্দুস সালামকে দায়ী করে চায়ের কাপ দিয়ে মাথা ফাটিয়ে জখম করে প্রতিপক্ষরা। Read more

ত্রিশালে কবি নজরুলের জন্মজয়ন্তী জাতীয় ভাবে উদযাপনের দাবিতে মানববন্ধন
ত্রিশালে কবি নজরুলের জন্মজয়ন্তী জাতীয় ভাবে উদযাপনের দাবিতে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল মঞ্চে উদযাপনের দাবিতে উত্তাল হয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন