মুন্সিগঞ্জের সিরাজদিখানে অটোরিকশা চুরির ঘটনায় জড়িত একটি পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার জৈনসার ইউনিয়নের জৈনসার গ্রামের পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা থেকে চালক শাহিন (২০)-এর ভাড়ায় চালিত একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের পরপরই সিরাজদীখান থানার একটি চৌকস পুলিশ টিম অভিযান শুরু করে।অভিযোগ প্রাপ্তির ছয় ঘণ্টার মধ্যেই সিরাজদীখান থানাসহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে লৌহজং উপজেলার কালপাড়া এলাকা থেকে চুরি হওয়া অটোরিকশাটি ব্যাটারিসহ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবীপুর গ্রামের আব্দুর মজিদ শেখের ছেলে সিফাত শেখ (২৩) এবং লৌহজং উপজেলার কালপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মামুন দেওয়ান (২২)।এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান বলেন, অটোরিকশা চুরির ঘটনায় জড়িত পেশাদার দুই চোরকে গ্রেফতার করা হয়েছে এবং চুরি হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় সিরাজদিখান থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক
উখিয়ায় অস্ত্রধারী মাদক সিন্ডিকেটের গোপন বৈঠক

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকায় সম্প্রতি বেড়ে গেছে অস্ত্রধারী মাদক কারবারিদের উৎপাত। স্থানীয়দের অভিযোগ, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমে প্রকাশ্যে অস্ত্র ব্যবহার Read more

গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইইউ
গণতন্ত্র সুসংহত ও সংস্কার নিয়ে কাজ করতে চায় ইইউ

বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত ও সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)— এমনটা জানিয়েছেন জোটটির রাষ্ট্রদূত মাইকেল মিলার।বৃহস্পতিবার Read more

খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল
খালেদা-তারেককে হত্যার ষড়যন্ত্রকারীরা দেশ থেকে বংশসহ নির্বাসিত: আলাল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হত্যার ষড়যন্ত্রকারীরা এখন দেশ থেকে বংশসহ নির্বাসিত হয়েছেন বলে মন্তব্য Read more

চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিঘেরা ধোপাখালী যেন সত্যিকারের বাংলার গ্রাম
চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিঘেরা ধোপাখালী যেন সত্যিকারের বাংলার গ্রাম

চণ্ডীদাস আর রজকিনীর অমর প্রেমকাহিনীর কথা আমরা অনেকেই জানি। প্রেমিক-প্রেমিকার পবিত্র মনের ভালোবাসার বন্ধন যে কেমন হতে পারে তা এরা Read more

মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস
মালিকানা দ্বন্দ্বে ইউরোপা লিগ থেকে বাদ ক্রিস্টাল প্যালেস

ইউরোপের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফার নিয়ম অনুযায়ী, একই মালিকানার অধীনে থাকা দু’টি ক্লাব ইউরোপের কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে Read more

কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত
কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ঈদ জামাত অনুষ্ঠিত

ঢাকা কেন্দ্রীয় কারাগারে পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।নিবার সকাল ৭টায় কারা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রথম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন