শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সেশনের দ্বি-বার্ষিক নির্বাচন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন কমিশনার আলী হায়দার সেলিম ও সিদ্দিকুর রহমান মাসুম উপস্থিত ছিলেন। নির্বাচিতরা হলেন, সভাপতি মঈনুল হাসান রতন (সময়ের কন্ঠস্বর), সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান ছয়ফুর (নিউজ বাংলা), সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান (আমার দেশ), যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন (দৈনিক আজকের হবিগঞ্জ), কোষাধ্যক্ষ মোঃ মহিবুর রহমান (বাংলাদেশ সমাচার), সাহিত্য  সংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান (দৈনিক প্রভাকর), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শফিক মিয়া (দৈনিক শায়েস্তাগঞ্জের বাণী), দপ্তর ও পাঠাগার সম্পাদক শাহ মোস্তুফা কামাল (মানবজমিন), কার্যনির্বাহী সদস্য আ স ম আফজল আলী, কার্যনির্বাহী সদস্য তাহমিনা বেগম, কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমেদ মনির। পরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আজীবন সদস্য ডাক্তার এম এ ওয়াহাব, আজীবন সদস্য প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য আইয়ুব আলী। প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য হাছান আলী ও আইয়ুব আলীকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।এর আগে সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের পক্ষ ব্লেজার বিতরণ করা হয়েছে। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ, সিনিয়র সাংবাদিক মোঃ আইয়ূব আলীকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উখিয়ায় র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার
উখিয়ায় র‍্যাবের অভিযানে দেশীয় বন্দুক ও কার্তুজ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও দুটি শটগানের কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১৫।র‍্যাব-১৫ Read more

কাশিমপুরে ২ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান
কাশিমপুরে ২ জন শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের পাঠদান

দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে টালমাটাল অবস্থায় পাঠদান চলছে গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। নিয়ম অনুযায়ী সাতজন শিক্ষক থাকার কথা Read more

সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের
সুদানে রক্তবন্যা থামাতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান এরদোয়ানের

সুদানে চলমান ভয়াবহ সহিংসতা অবসানে মুসলিম বিশ্বকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড Read more

মাদারীপুরে অটোরিকশা উল্টে নিহত ১, আহত ৫
মাদারীপুরে অটোরিকশা উল্টে নিহত ১, আহত ৫

মাদারীপুরের কালকিনি উপজেলায় অটোরিকশা উল্টে চান মিয়া (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ৫ জন যাত্রী Read more

পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র
পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র

জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রবিবার (১৩ এপ্রিল) Read more

ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
ভারতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ইস্যুতে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় সংসদ সদস্যদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন