চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকায় যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তলসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।রোববার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে জীবননগর পৌর এলাকার নারায়নপুরে এ অভিযান পরিচালনা করা হয়।ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়ন-এর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল জীবননগর থানার মডেল মসজিদের পাশে অবস্থিত গাজী জাহিদের চায়না সাইকেল শোরুমে অভিযান চালায়।অভিযানকালে শোরুমের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুটি অ্যামোনেশন, একটি স্মার্টফোন, ১১টি সিম কার্ড ও একটি ব্যাটন উদ্ধার করা হয়। এ সময় শোরুমের মালিক গাজী জাহিদ হাসানকে (৩৬) আটক করা হয়।আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহানগর দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর পিতার নাম মো. নুরুল ইসলাম। আটক গাজী জাহিদ হাসান জীবননগর পৌর যুবদলের নেতা।যৌথবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম অবৈধ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বিষয়টি নিয়ে জীবননগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম
এনসিপির আদর্শের সঙ্গে জামায়াতের জোট যায় না: নজরুল ইসলাম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি-জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত, আদর্শ অনুযায়ী অন্যদলের সঙ্গে জোট করা Read more

ভোলায় চার আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা
ভোলায় চার আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে ভোলার চারটি আসনে চারজন নেতার নাম ঘোষণা করা হয়েছে।আজ সোমবার Read more

এবার হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়
এবার হজযাত্রীদের পাসপোর্ট নিয়ে সুখবর দিল ধর্ম মন্ত্রণালয়

এবার হজযাত্রী নিবন্ধনের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদোত্তীর্ণের তারিখ শিথিল করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও করা যাবে হজযাত্রী নিবন্ধন।মঙ্গলবার (৭ Read more

চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক
চকরিয়া পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের অভিযানে অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করা হয়েছে। বুধবার (০১ অক্টোবর) কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের নির্দেশক্রমে Read more

দুই উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
দুই উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও Read more

নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
নির্যাতনের অভিযোগে জুলাই ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ভুয়া তথ্য দিয়ে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ এবং যাচাইয়ের নামে নির্যাতনের অভিযোগে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন