ঢাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২০ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, সারা দেশে আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে। যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে সড়ক, নৌ ও বিমান যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। আর কুয়াশাচ্ছন্ন এই পরিস্থিতিতে শীতের অনুভূতিও অব্যাহত থাকবে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিখোঁজের ২৪ ঘণ্টা পর করতোয়া নদীতে থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের ২৪ ঘণ্টা পর করতোয়া নদীতে থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র রাকিব হোসেন (১৪) এর লাশ ভেসে উঠেছে।সোমবার (১১ আগস্ট) দুপুর Read more

সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস
সখীপুরে ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস

টাঙ্গাইলের সখীপুরে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ হিসেবে পরিচিত ইউক্যালিপটাস ও আকাশমণির ৫৩ হাজার চারা ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) Read more

মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ
মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে স্বামীর কুড়ালের কোপে স্ত্রী হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী লতিফ মিয়া।সোমবার (১৮ আগস্ট) Read more

কালিয়াকৈরে কলেজ শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ
কালিয়াকৈরে কলেজ শিক্ষকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদ

গাজীপুরের কালিয়াকৈর সরকারি কলেজের তিনজন শিক্ষকের বিরুদ্ধে দায়ের করার প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রনেতারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।রবিবার (২৯ Read more

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের Read more

হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা
হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা

হজযাত্রীদের সেবা সহজীকরণের জন্য প্রস্তুত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন