আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ।শনিবার (২৭ ডিসেম্বর) দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়।বিবৃতিতে বলা হয়, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা থেকেই ১৯৯৯ সালে সখীপুর–বাসাইল উপনির্বাচনের মধ্য দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের যাত্রা শুরু হয়। দলটি শুরু থেকেই নিজেকে একটি গণতান্ত্রিক নির্বাচনি দল হিসেবে দাবি করে আসছে এবং সবসময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণের কথা বলে এসেছে।বিবৃতিতে উল্লেখ করা হয়, গত তিনটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়নি—যার প্রমাণ দেশবাসী প্রত্যক্ষ করেছে। গত জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে বিদায়ী সরকারের পতনের পর জনগণের প্রত্যাশা ছিল একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। তবে অন্তর্বর্তী সরকার এখনো সেই ধরনের নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে পারেনি। বরং পূর্ববর্তী সরকারের সময়কার অনিয়ম ও সংকটের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।এতে আরও বলা হয়, বর্তমানে দেশে মানুষের জান-মাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত নয়, আইনের শাসন মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির অবস্থায় রয়েছে। নির্বাচনকে সামনে রেখে যথাযথ উদ্যোগ নেওয়ার পরিবর্তে বিভিন্ন সিদ্ধান্ত ও অনুমোদনের মাধ্যমে পরিস্থিতিকে আরও জটিল করে তোলা হচ্ছে।বিবৃতিতে বলা হয়, এ ধরনের বাস্তবতায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা কঠিন। সাধারণ মানুষের মধ্যেও নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ বা উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না।এসব বিষয় বিবেচনায় নিয়ে গত ২৪ ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ বর্ধিত সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান
ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসায় তহবিল সংগ্রহে প্রতারণা, বিবিসির অনুসন্ধান

বিশ্বজুড়ে অসুস্থ বা মৃত্যুপথযাত্রী শিশুদের অভিভাবকদের অনলাইন প্রতারণামূলক প্রচারণার মাধ্যমে শোষণ করা হচ্ছে বলে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের অনুসন্ধানে জানা গেছে। Read more

দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা
দাম্পত্য কলহের জের ধরে স্বামীর বিষপানে আত্মহত্যা

দাম্পত্য কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে দুই সন্তানের জনক মোস্তফা সরদার (৪২) বিষপান করে আত্মহত্যা Read more

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই Read more

সিরাজদিখানে গাছ থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজদিখানে গাছ থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি আমগাছ থেকে নিলুফা (১২) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টার Read more

ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা
ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা

ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইলন মাস্কের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৪ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা Read more

বরগুনার জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল মোল্লা
বরগুনার জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল মোল্লা

বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন