আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসন থেকে এমপি প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে ও এক প্রতিবেদককে ফোন করে তিনি এ কথা জানিয়েছেন। তিনি বলেন,  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সম্মান জানিয়ে বগুড়া-৬ আসনের প্রার্থী হচ্ছি না। তবে বগুড়া-৪ আসন থেকে লড়াই করব। এছাড়া হিরো আলম তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি এবারও বগুড়া-৪ আসনে ইনশাল্লাহ। জননেতা তারেক রহমান আমাদের বগুড়ার মানুষের ভরসার জায়গা। তাঁর প্রতি সম্মান জানিয়ে বগুড়া-৬ সদর আসনে প্রার্থী হতে চাই না। বগুড়ার মানুষ হিসেবে সবাইকে এই সিদ্ধান্তে আসা উচিত মনে করি।’ এরপর তিনি যোগ করেন, ‘বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন এবং বগুড়া-৬ সদর আসনে ইতোপূর্বে নির্বাচনে অংশ নিয়েছিলাম। ক্ষমতাচ্যুতরা প্রকাশ্যে সিল মেরেছিল, আমি প্রার্থী হওয়ার কারণেই ভোট চুরির ঘটনা বিশ্ব দেখেছে। বগুড়া-৪ আসনের ভোটাররা আজও জানেন, আমি নির্বাচিত। কারণ, দলমত নির্বিশেষে সবাই আমাকে সংসদে পাঠানোর বিষয়ে একজোট ছিল। সুযোগ পেলে সংসদে ঝড় তুলে দিতাম। কিন্তু তাদের ডামি ভোট আর আমার নিয়তি ষড়যন্ত্র কারচুপি করে আমাকে পরাজিত দেখিয়েছিল তৎকালীন ক্ষমতাসীনরা।’তিনি আরও লিখেছেন, ‘ভোটের ফলাফল কেড়ে নিয়েছিল। আমার ওপর কয়েক দফা হামলা হয়েছিল, পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করেছিলাম, বিশ্ব সাক্ষী। প্রিয় ভোটার ও সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সমর্থন চাই। জনগণ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। বগুড়া-৪ আসনে এবারও প্রার্থী হতে চাই। তবে বগুড়া-৬ সদর আসনে একেবারেই না এবং দয়া করে কেউ গুজব ছড়াবেন না, তারেক রহমান আসনে হিরো আলম নির্বাচন করছে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী
৫ বছর বয়সেই ‘মুক্তিযোদ্ধা’! ভূয়া সনদে গেজেটভুক্ত এছাহাক মাঝী

মো. এছাহাক মাঝী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিলো ৫ বছর ২ মাস ১৯ দিন। তিনি ভূয়া জন্মতারিখ ও জাল শিক্ষা Read more

স্ত্রীকে উত্ত্যক্তের জেরে যুবককে খুন, বস্তায় ভরে খালে ফেলে দিলেন স্বামী
স্ত্রীকে উত্ত্যক্তের জেরে যুবককে খুন, বস্তায় ভরে খালে ফেলে দিলেন স্বামী

কুমিল্লা তিতাসে নজরুল ইসলাম ভূইয়া (৩৫) নামে এক যুবককে বাড়িতে ডেকে এনে কুপিয়ে হত্যা করে চার টুকরো করে খালে ফেলে Read more

লাইনম্যান সুমনের ঘুষরাজ্য: সংযোগ থেকে মিটার বদলেও টাকা আদায়
লাইনম্যান সুমনের ঘুষরাজ্য: সংযোগ থেকে মিটার বদলেও টাকা আদায়

কক্সবাজার পল্লী বিদ্যুতের চকরিয়া জোনাল অফিসের লাইনম্যান মোহাম্মদ সুমন মৃধার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় জমেছে। সংযোগ নিতে চাইলে ঘুষ, মিটার বদলাতে Read more

গণধর্ষণের শিকার হয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: তিন আসামি কারাগারে
গণধর্ষণের শিকার হয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা: তিন আসামি কারাগারে

লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের পর আত্মহত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার Read more

অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস
অবৈধ বালু বহনকারী বাল্কহেড জব্দ, পাইপ ধ্বংস

 ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় পাইপ ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন।বুধবার (০৮ Read more

নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি
নাটোরে খালের জমিতে পুকুর খননের অভিযোগ, দখলমুক্তের দাবি

নাটোরের সিংড়ায় স্থানীয় এক বিএনপি নেতা কর্তৃক খাল দখল করে পুকুর খননের অভিযোগে কৃষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১২ অক্টোবর) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন