ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ হাউজিং এলাকায় ইন্টারন্যাশনাল মাদ্রাসায় সংঘটিত বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন আসামিকে গ্রেফতার করেছে দক্ষিণ থানা পুলিশ।শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মিজান সাংবাদিকদের এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।পুলিশ জানায়, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে হাসনাবাদ হাউজিং এলাকায় একটি মাদ্রাসায় বিস্ফোরণের সংবাদ পায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, মাদ্রাসার দুটি কক্ষের দেয়াল ও ছাদের অংশবিশেষ বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে।প্রাথমিক তদন্তে জানা যায়, শেখ আল আমিন (৩২) নামের এক ব্যক্তি ২০২২ সাল থেকে ভবনটির দুটি কক্ষে ভাড়া নিয়ে আবাসিকভাবে মাদ্রাসা পরিচালনা করে আসছিলেন। সেখানে আনুমানিক ২৫–৩০ জন ছাত্র-ছাত্রী অধ্যয়ন করত। অপর দুটি কক্ষে তিনি স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন। শেখ আল আমিনের স্থায়ী ঠিকানা: সারুলিয়া স্কুল রোড, গাবতলী বাজার, থানা মোহরাহাট, জেলা বাগেরহাট।স্থানীয়দের কাছে জানা যায়, ঘটনার একদিন আগে শেখ আল আমিনের স্ত্রী সন্তান প্রসব করেন। বিস্ফোরণের ঘটনায় আব্দুর রহমান (২১) গুরুতর আহত হন। তাকে প্রথমে স্থানীয় আল-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হয়।পুলিশ আরও জানায়, ঘটনাস্থল থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে রাসায়নিক দ্রব্যাদি, চারটি ককটেল সদৃশ বস্তু, একটি ল্যাপটপ এবং দুটি মনিটর উদ্ধার করা হয়।ঘটনার পর সিআইডির ক্রাইম সিন ইউনিট, এন্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ)সহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্তে অংশ নেয়।এ ঘটনায় শেখ আল আমিনের স্ত্রী আখিয়া (২৮) — পিতা ইউনুছ মোল্লা, মাতা কুলসুম বেগম — কে পুলিশ হেফাজতে নেওয়া হয়। অধিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আখিয়ার ভাবি ইসমিন আক্তার (৩০) এবং খাতুন আসমা (৩৪)কে গ্রেফতার করা হয়। এর মধ্যে খাতুন আসমাকে ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার বাসাবো থানাধীন নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।পুলিশের অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায়, পলাতক শেখ আল আমিন ২০১৭ ও ২০২০ সালে একাধিকবার গ্রেফতার হন এবং তার বিরুদ্ধে ঢাকা ও আশপাশের বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। একইভাবে গ্রেফতারকৃত খাতুন আসমার বিরুদ্ধেও দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম
দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব মোহাম্মদ খালেদ রহীম

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব Read more

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার ঠিক এক মাস পূর্ণ হয়েছে। ভারতের দিক থেকেও সেই নতুন সরকারের সঙ্গে Read more

ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়
ফের চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে গণ বিশ্ববিদ্যালয়

জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানি-প্রথম আলো আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়কে ৬-০ গোলের ব্যবধানে পরাজিত করে ফাইনালে Read more

জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে Read more

জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের
জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার Read more

পত্রিকা: ‘নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন’
পত্রিকা: ‘নেপথ্যে ক্ষমতাচ্যুত আ.লীগের ইন্ধন’

আজ বৃহস্পতিবার ঢাকা থেকে প্রকাশিত বেশিরভাগ পত্রিকার প্রথম পাতায় জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন