নেত্রকোনার মদনে জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামে কয়েক ঘণ্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, ধনপুর গ্রামের মতিউর রহমানের লোকজনের সঙ্গে একই গ্রামের তাইজুল ইসলামের লোকজনের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। গত এক মাস আগে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এ নিয়ে থানায় একাধিক মামলা রয়েছে। শনিবার সকালে পূর্ববিরোধের জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।এতে উভয় পক্ষের ২২ জন আহত হন। মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নয়ন ঘোষ জানান, সংঘর্ষের ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহতরা হলেন: জোসনা আক্তার (৫০), শামীম মিয়া (৩৫), মমতা আক্তার (৫০), সাইফুল (৪০), হারুন অর রশীদ (৪২), শামছুদ্দিন (৪০), আনোয়ার হোসেন (৩৬), সাদ্দাম হোসেন (২৮), তাইজুল হক (৩০), বিউটি আক্তার (৩৫), বিপুল মিয়া (২৭), দুলাল মিয়া (৬২), রুবি আক্তার (২৭), সিময়া (১৬), তাইজুল (৩৬), আব্দুল্লাহ (৪২), সাইফুল (৪০)। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এছাড়া আহত হয়েছেন: হাইজুল মিয়া (৪০), আমিরুল ইসলাম (৪০), শফিউল্লাহ (৪২), জসীম মিয়া (৩৮) ও হুমায়ূন কবীর (৪৫)। এদের অবস্থা আশঙ্কাজনক।এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান, ধনপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধে কয়েকদিন আগে সংঘর্ষ হয়েছে। আগের ঘটনায় মামলা চলমান।শনিবার সকালে আবার সংঘর্ষের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়ায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটার মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে Read more

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান
টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান

বর্তমানে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। যেখানে প্রতিটি বলেই বদলে যেতে পারে ম্যাচের গতিপথ। আর এই গতিময় ফরম্যাটে ধারাবাহিকতা ধরে Read more

ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার
ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

ভোলার মনপুরা উপজেলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ Read more

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী
ক্ষেপণাস্ত্র ভূপাতিতের সময় দুবাইতে বাংলাদেশিসহ আহত ৪ প্রবাসী

মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাব সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এসে পড়েছে। শহরের দক্ষিণাঞ্চলে একটি আবাসিক এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ (শ্রাপনেল) Read more

ডাব বা নারকেলের উপকারিতা
ডাব বা নারকেলের উপকারিতা

একাধিক পুষ্টিকর গুণে ভরপুর নারকেল বা ডাব উপকারী ফল, যা পুষ্টিগুণের দিক থেকে খুবই সমৃদ্ধ। নারকেল মূলত দুটি রূপে পাওয়া Read more

পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?
পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কীভাবে বাড়ছে?

২০২৪ সালে বিশ্বে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ছিল প্রায় ছয় লাখের মত। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন