নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ডোমার পৌরসভার ডাঙ্গাপাড়া এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত আবু সাঈদ ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের বুদলীরপাড় এলাকার মো. আনোয়ারের ছেলে। তিনি পেশায় ভাঙারির ব্যবসায়ী ছিলেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ‘ভুট্টাক্ষেতে স্থাপিত নেসকোর একটি বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করার সময় তার কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ সময় কাটা বিদ্যুতের কাটা তার দেখা গেছে।’ডোমার থানার এসআই সৈলেন রায় জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে, এরপর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে হঠাৎ অসুস্থতার ছুটি নিলেন ১১২ পাইলট
ভারতে হঠাৎ অসুস্থতার ছুটি নিলেন ১১২ পাইলট

এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ আহমেদাবাদে ভয়াবহভাবে বিধ্বস্ত হওয়ার মাত্র ৪ দিন পর ১১২ জন পাইলট হঠাৎ করেই অসুস্থতার Read more

রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ
রাঙ্গামাটিতে ইউপিডিএফকে নিষিদ্ধের দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ

পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ কর্তৃক জাতীয় ঐকমত্য কমিশনের কাছে "তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাব" দাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামকে Read more

ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ
ফার্মগেট-খামারবাড়িতে দুই পুলিশ বক্সে ককটেল বিস্ফোরণ

রাজধানীর ফার্মগেট ও খামারবাড়ি এলাকায় ট্রাফিক পুলিশের দুটি বক্সের পাশে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে Read more

ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ
ভোলায় চেয়ারে বসা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ

ভোলার দৌলতখান উপজেলায় মহান বিজয় দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ Read more

নাগরপুরে ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি
নাগরপুরে ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন