এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ আহমেদাবাদে ভয়াবহভাবে বিধ্বস্ত হওয়ার মাত্র ৪ দিন পর ১১২ জন পাইলট হঠাৎ করেই অসুস্থতার ছুটি নেন। ওই দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু হয়। বিমানটি মাঝ আকাশে ইঞ্জিন থ্রাস্ট (বেগ) হারিয়ে হোস্টেল ভবনের উপর আছড়ে পড়ে যায়, যা বিমানবন্দরের সীমানা থেকে মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত।ভারতের জুনিয়র বিমান পরিবহন মন্ত্রী মুরলীধর মোহল বৃহস্পতিবার (২৪ জুলাই) লোকসভায় বিষয়টি জানান। তিনি বলেন, ওইদিন ৫১ কমান্ডার ও ৬১ ফ্লাইট অফিসার ছুটির আবেদন করেন। বিষয়টি পাইলটদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব ও পরিচালনার প্রতি দৃষ্টি আকর্ষণ করে।মন্ত্রী আরও জানান, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে সব এয়ারলাইনকে ‘দ্রুত এবং কার্যকরভাবে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের ব্যবস্থা গ্রহণের’ নির্দেশনা দেয়া হয়েছিল। এর পাশাপাশি পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের জন্য ‘স্বতন্ত্র ও কাস্টমাইজড প্রশিক্ষণ’ এবং পিয়ার সাপোর্ট গ্রুপ গঠনের নির্দেশনাও দেয়া হয়, যাতে মানসিক সমস্যার চিহ্নিতকরণ ও মোকাবিলা সহজ হয়। খবর এনডিটিভির।এদিকে, ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ার ইন্ডিয়াকে ৪টি কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। অভিযোগ, তারা পাইলটদের প্রশিক্ষণ ও বিশ্রাম সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা ভঙ্গ করেছে।এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, এসব বিষয় তারা আগেই স্বেচ্ছায় জানিয়েছিল এবং তারা বিমান চলাচল কর্তৃপক্ষের নোটিশের জবাব দেবে। এয়ারলাইনসের মুখপাত্র বলেন, ‘আমরা আমাদের ক্রু ও যাত্রীদের নিরাপত্তার প্রতিশ্রুতিতে অটুট রয়েছি।’ তবে উল্লেখযোগ্য হলো, গত ছয় মাসে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে ১৩টি নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে: হংকং-দিল্লি ফ্লাইটে অবতরণের পর এপিইউ-তে আগুন, কোচি-মুম্বাই ফ্লাইট রানওয়ে থেকে সরে গিয়ে ইঞ্জিন কভারে ক্ষতি, দিল্লি-কলকাতা ফ্লাইটের টেক-অফ শেষ মুহূর্তে বাতিল, দিল্লি-মুম্বাই ফ্লাইটের টেক-অফ স্ক্রিনে গতি না দেখানোয় বাতিল।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
২০ এপ্রিল: নামাজের সময়সূচি
২০ এপ্রিল: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের Read more

বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে বিঘ্ন ঘটবে না: উপদেষ্টা আসিফ
বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে বিঘ্ন ঘটবে না: উপদেষ্টা আসিফ

আশা করি রাতের মধ্যেই কোরবানির বর্জ্য পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। এই বর্জ্যের কারণে ঢাকাবাসীর ঈদ আনন্দে কোনো বিঘ্ন ঘটবে না Read more

খালে হাত বাঁধা লাশ, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যা
খালে হাত বাঁধা লাশ, পুলিশের ধারণা পরিকল্পিত হত্যা

চট্টগ্রাম নগরীর একটি খাল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের দুই হাত বাঁধা অবস্থায় লাশটি পাওয়া গেছে। Read more

নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ
নুরের ওপর হামলা আমাদের জন্য একটা মেসেজ: হাসনাত আবদুল্লাহ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে একটি মেসেজ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক Read more

বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ
বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের পক্ষ থেকে রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার ভাতাভোগী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর Read more

ঈদ উপহার আয়োজন যৌথ নয় একক, জানাল চীনা দূতাবাস
ঈদ উপহার আয়োজন যৌথ নয় একক, জানাল চীনা দূতাবাস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানকে সঙ্গে নিয়ে ঢাকার চীনা দূতাবাসের ঈদ উপহারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন