ঝিনাইদহ-৪ আসনে জোটের প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার প্রতিবাদে ফুঁসে উঠেছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঝিনাইদহ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। জেলার কালীগঞ্জের ওই কর্মসূচিতে কাফনের কাপড় পরে অংশ নেন ছাত্রদলের নেতাকর্মীরা। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন চাইছিলেন তিন নেতা। তারা আলাদাভাবে দলীয় কর্মসূচিও পালন করে আসছিলেন। তাদের বঞ্চিত করে এ আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে গণঅধিকার পরিষদের রাশেদ খানকে। তাঁকে বহিরাগত আখ্যা দিয়ে মনোনয়ন বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা কাফনের কাপড় পরে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। সেখানে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম ফিরোজ ও জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য মুর্শিদা জামান বেল্টু। তারা দুজনেই দলীয় মনোনয়নপ্রত্যাশী। তবে সমাবেশে অপর মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ যাননি। মুর্শিদা জামান বেল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাইফুল ইসলাম ফিরোজ। আরও বক্তব্য দেন ডা. নুরুল ইসলাম, শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু ও ইসরাইল হোসেন জীবন প্রমুখ। বক্তারা বলেন, এ আসনটি ধানের শীষের ঘাঁটি। কোনো অবস্থাতেই তারা রাশেদ খানকে মেনে নেবেন না। সভাপতির বক্তব্যে মুর্শিদা জামান বেল্টু কালীগঞ্জে রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করেন। পরে কাফনের কাপড় পরে বিক্ষোভে অংশ নেন নেতাকর্মীরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ!
এবার পাবনায় তিনটি কুকুরকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ!

পাবনার ঈশ্বরদীতে বস্তায় ভরে পানিতে ফেলে আটটি কুকুর ছানা হত্যার রেশ কাটতে না কাটতে এবার পাবনা শহরে তিনটি কুকুরকে বিষ Read more

বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড
বাসা থেকে গুলিসহ পিস্তল চুরি, পুলিশ কর্মকর্তা ক্লোজড

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি একটি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির ঘটনা ঘটেছে।সোমবার (৫ Read more

জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন
জাকসুর ভোট গণনায় দেরি হওয়ার কারণ জানালেন নির্বাচন কমিশন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি। ভোট গণনা শেষে ফলাফল Read more

কৃষি জমির অপব্যবহার ঠেকাতে আইন করা হবে: কৃষি উপদেষ্টা
কৃষি জমির অপব্যবহার ঠেকাতে আইন করা হবে: কৃষি উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সময় সীমিত। এর আগে একটি কৃষি আইন প্রণয়ন Read more

পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
পাবনার ৪টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

পাবনার ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার Read more

কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা
কলম্বিয়াকে হারিয়ে ১৮ বছর পর ফাইনালে আর্জেন্টিনা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ১৮ বছর পর ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন