ইরানে ভয়াবহ এক হামলায় পাকিস্তানের ৮ জন মোটর মেকানিককে গুলি করে হত্যা করা হয়েছে। ইরান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় এই  ঘটনা ঘটে।রোববার (১৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।নিহত সকলেই পাকিস্তানের বাহাওয়ালপুর জেলার বাসিন্দা এবং স্থানীয় একটি গ্যারেজে গাড়ি রং করা, পালিশ ও মেরামতের কাজে নিয়োজিত ছিলেন।  নিহতদের মধ্যে ছিলেন দিলশাদ, তার ছেলে নাঈম, জাফর, দানিশ, নাসিরসহ আরও কয়েকজন।স্থানীয় সূত্র জানিয়েছে, অজ্ঞাত হামলাকারীরা রাতের অন্ধকারে ওই গ্যারেজে ঢুকে মেকানিকদের হাত বেঁধে গুলি চালায়, ঘটনাস্থলেই সবাই নিহত হন।ইরানি নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে হামলাকারীরা এখনো অজ্ঞাত এবং এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলা কোনো পাকিস্তানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী চালিয়ে থাকতে পারে। ইরানি কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে, যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।তেহরানে অবস্থিত পাকিস্তান দূতাবাসের কর্মকর্তারা নিহতদের শনাক্ত ও তথ্য সংগ্রহে ঘটনাস্থলে পৌঁছেছেন। দূতাবাসের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং নিহতদের পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে।এর আগে ২০২৪ সালের জানুয়ারিতেও সিস্তান প্রদেশে একই ধরনের হামলায় ৯ জন পাকিস্তানি শ্রমিক নিহত হয়েছিলেন। এ ধরণের এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা: ৭ নভেম্বর ২০২৫
টিভিতে আজকের খেলা: ৭ নভেম্বর ২০২৫

যুব ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে আজ মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান। ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আছে ব্রাজিলের ম্যাচ।ক্রিকেট৪র্থ যুব ওয়ানডেবাংলাদেশ–আফগানিস্তানসরাসরি, সকাল ৯টা,টি Read more

গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০
গাজায় একদিনে নিহত ৪১, মোট প্রাণহানি ছাড়াল ৫৮ হাজার ৬৬০

শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে ফিলিস্তিনের গাজার উপত্যকায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১০ Read more

ঢেঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন!
ঢেঁড়শ গাছ থেকে ‘পাটের আঁশ’ উৎপাদন!

ঢেঁড়শ গাছ থেকে পাটের মতো আঁশ উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন কৃষক আব্দুল মোতালিব। তিনি ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মৃত Read more

টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩১ আগস্ট, ২০২৫)

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে লিভারপুল ও আর্সেনাল। এছাড়া লা লিগায় মাঠে নামবে বার্সেলোনা। একনজরে দেখে নিন Read more

পঞ্চগড়ে ফার্মেসি মালিকের কাছ থেকে ৮ হাজার ট্যাপেন্ডাডল জব্দ
পঞ্চগড়ে ফার্মেসি মালিকের কাছ থেকে ৮ হাজার ট্যাপেন্ডাডল জব্দ

পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ইব্রাহিম আলী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার ফার্মেসির আড়ালে Read more

সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান
সম্ভাব্য প্রার্থী না হয়েও প্রশংসায় ভাসছেন মনির খান

দীর্ঘ ৩ দশক ধরে সুরেলা কণ্ঠের মাধ্যমে দেশের অগুণিত ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও সংগীতপ্রেমীদের গান উপহার দিয়ে আসছেন জনপ্রিয় গায়ক মনির খান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন