এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় ধারাবাহিক বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। বোমাবর্ষণের পর থাই বাহিনী ট্যাঙ্ক এবং সাঁজোয়া যান নিয়ে কম্বোডিয়ার বান্তে মিঞ্চে প্রদেশের চৌক চে গ্রামে প্রবেশ করেছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) এ হামলা পরিচালনা করা হয় বলে জানিয়েছে থাইল্যান্ডের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল মালি সোচেতা বলেন, আজ ভোরে এফ-১৬ জেট চৌক চে এলাকায় ধারাবাহিক হামলা চালায় এবং গ্রামে প্রায় ৪০টি বোমা ফেলে।তিনি আরও বলেন, বিমান হামলার পর থাই বাহিনী কম্বোডিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে তাদের আগ্রাসন অব্যাহত রাখে। তারা আমাদের বসতিতে পদাতিক ও সাঁজোয়া যান পাঠিয়েছে।এর আগে গত ৭ ডিসেম্বর থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়। কম্বোডিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে সংঘর্ষ শুরু করার লক্ষ্যে থাই বাহিনী কয়েকদিন ধরে উস্কানিমূলক কর্মকাণ্ড চালায় এবং এক পর্যায়ে আমাদের দেশের অবস্থানগুলোতে আক্রমণ শুরু করে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র
ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একথা জানিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে ওয়াশিংটনের Read more

সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর
সৌদির ইতিহাসে ২০২৫ সালের হজ আয়োজন ছিল সবচেয়ে বেশি প্রযুক্তিনির্ভর

সম্প্রতি শেষ হওয়া চলতি বছর পবিত্র হজে ১৩০টির বেশি দেশ থেকে ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হজযাত্রী সৌদি আরবে Read more

লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা
লৌহজংয়ে ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় ঈশা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা Read more

Godz Casino bonus sans dépôt : guide de sécurité 2024
Godz Casino bonus sans dépôt : guide de sécurité 2024

Godz Casino : Bonus sans dépôt – Guide pratique Qu’est‑ce qu’un godz casino no deposit bonus ? Un bonus sans dépôt, Read more

শিক্ষক সংকটে নাগরপুরের প্রাথমিক বিদ্যালয়, ১৫৬ পদের মধ্যে ৯৭ শূন্য
শিক্ষক সংকটে নাগরপুরের প্রাথমিক বিদ্যালয়, ১৫৬ পদের মধ্যে ৯৭ শূন্য

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। উপজেলার মোট ১৫৬টি অনুমোদিত প্রাথমিক Read more

ইরানে হত্যার দায়ে প্রকাশ্যে স্বামীর ফাঁসি কার্যকর, স্ত্রীর হবে কারাগারে
ইরানে হত্যার দায়ে প্রকাশ্যে স্বামীর ফাঁসি কার্যকর, স্ত্রীর হবে কারাগারে

ইরানে ৪ জনকে হত্যার দায়ে এক ব্যক্তির প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে দক্ষিণ ইরানে তাকে ফাঁসিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন