জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এ-ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ১২টি কেন্দ্রে (রাজধানী ঢাকার ঢাবি, শেকৃবিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঢাকার বাইরে ৩টি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে) এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার বাইরে বিভাগীয় শহরের কেন্দ্রসমূহ হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়।এ বছর এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ৮৪০টি আসনের বিপরীতে মোট ৭২ হাজার ৪৭৪ জন পরীক্ষার্থী আবেদন করে।ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা
ইরানের পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজ আবারও হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং Read more

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭
কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলা আহত ৭

কিশোরগঞ্জে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল Read more

বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হটলাইন চালু
বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে হটলাইন চালু

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগের জন্য হটলাইন Read more

লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’
লাখ টাকা দিলেও এক কাপের বেশি চা দেন না ‘পঁচা মিয়া’

৯০ বছর বয়সেও গাজীপুরের কালিয়াকৈরের নাবিরবহর গ্রামে মালাই চা বিক্রি করছেন রহিম উদ্দিন, যাকে সবাই পঁচা মিয়া নামে চেনেন। তার Read more

সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক
সাগরের কবরেই লাল-সবুজ পতাকা হয়ে ওঠে প্রতিবাদের প্রতীক

২০২৪ সালের জুলাই মাস। দেশের রাজপথ তখন উত্তাল কোটা সংস্কার আন্দোলনে। তরুণেরা স্লোগানে, সাহসে, আর স্বপ্নে জাগিয়ে তুলেছিল নতুন আশার Read more

চাঁদপুরে বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
চাঁদপুরে বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

চাঁদপুরের কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন